,

টেস্ট স্ট্যাটাস পাচ্ছে আফগানিস্তান ও আয়ারল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : দুবাইতে চলছে আইসিসির বোর্ড সভা। আজ বৃহস্পতিবার আয়ারল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) খুশির সংবাদ শোনায় আইসিসি। শিগগিরই আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডও টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছে। পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য পদও পেতে যাচ্ছে আইরিশরা।

এ বিষয়ে আয়ারল্যান্ড ক্রিকেটের সিইও ওয়ারেন ডিউট্রম বলেন, ‘জুনের ২২ তারিখ আমরা আইসিসির পূর্ণ সদস্য পদ পেতে পারি। এ ছাড়াও আরো বেশ কিছু খুশির খবর রয়েছে। আমরা আগেই সবকিছু ফাঁস করতে চাইনা। যে প্রক্রিয়ায় বিষয়টি এগোচ্ছে সেটার প্রতি আমাদের সম্মান রয়েছে। টেস্ট খেলুড়ে ১০ দেশ ১২ তে উন্নীত হতে যাচ্ছে। তবে মাত্র ৯টি দল নিয়মিত লিগ পদ্ধতিতে টেস্ট খেলার সুযোগ পাবে। সভায় সিদ্ধান্ত হয়েছে জিম্বাবুয়ে এই লিগের অংশ হচ্ছে না। তারা আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে। সে হিসেবে আফগানিস্তান ও আমরা শিগগিরই টেস্ট খেলুড়ে দেশ হতে যাচ্ছি।’

দুটি দেশই তাদের ঘরোয়া ক্রিকেটে এগিয়েছে। আয়ারল্যান্ড তো বেশি এগিয়েছে। তাদের নারী ক্রিকেট দল রয়েছে। ক্রিকেট তাদের পাঠ্যে পরিণত হয়েছে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটেও তারা বেশ উন্নতি করেছে। নিয়মিত তারা ঘরের মাঠে আন্তর্জাতিক সিরিজ আয়োজন করছে। তাদের উন্নতি চোখ এড়ায়নি আইসিসিরও। তাইতো আয়ারল্যান্ডকে পূর্ণ সদস্য পদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা।

যেহেতু তারা টেস্ট খেলার সুযোগ পেতে যাচ্ছে। তাই আয়ারল্যান্ড তাদের স্টেডিয়ামগুলো ঢেলে সাজাতে যাচ্ছে। নিয়মিতভাবে আফগানিস্তানের সঙ্গে আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ হতে পারে। পাশাপাশি বড় দলের বিপক্ষেও খেলার সুযোগ পেতে পারে তারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের