,

ট্রাম্পের ‘এলিয়েন’ অপরাধীদের ফোনলাইন নিয়ে তামাশা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনী প্রচারণার প্রতিশ্রুতি অনুযায়ী ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন বিষয়ে গুরুত্ব দিচ্ছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার ‘ভিক্টিমস অব ইমিগ্রেশন ক্রাইম এনগেজমেন্ট’ (ভয়েস) নামে একটি হটলাইন বা সরাসরি ফোনলাইন খুলেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী এই লাইনে ‘ইল্লিগাল এলিয়েন’ বা অবৈধ অভিবাসীদের অপরাধের ভুক্তভোগীরা সরাসরি ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস)-এর সঙ্গে যোগাযোগ করতে পারবে এবং তাদের অভিযোগ জানাতে পারবে।

তবে অনেকেই মজা করে ‘এলিয়েন’ শব্দটির ভিন্ন অর্থ করছে। ঠাট্টা করে অনেক ফোনকারী কল্পিত ভিন্নগ্রহবাসীদের বা তাদের মহাকাশযান ইউএফও নিয়ে ফোন করছেন ভয়েসে। কর্মকর্তারা স্বীকার করেছেন, এতে তাদের কাজের যথেষ্ট ক্ষতি হচ্ছে। ফোনলাইনে আসল ভুক্তভোগীদের অপেক্ষা করতে হচ্ছে এসব ভুয়া ফোনকারীদের ভিড়ে।

টুইটারেও অনেকেও রসিকতা করছেন এলিয়েন ও ইউএফও নিয়ে। এক্স-ফাইলস, ইটি, এলিয়েন, প্রেডেটরসহ কল্পিত ভিন্নগ্রহবাসীদের নিয়ে হলিউডের বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিক বা চলচ্চিত্রকে ঘিরে কৌতুক করছেন তারা।

উগ্র অভিবাসনবিরোধিতার বিপক্ষে যারা, তারা বারবার বলছেন, গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের যেকোন ধরনের অভিবাসীরা নাগরিকদের তুলনায় কম অপরাধে যুক্ত। তথ্যসূত্র : বিবিসি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের