,

ফিঞ্চ ঝড়ে লণ্ডভণ্ড কোহলির বেঙ্গালুরু

news-image

স্পোর্টস ডেস্ক : ১৩৪ রানের টার্গেট টি-টোয়েন্টি ক্রিকেটে খুব বড় নয়। বিষয়টি গুজরাট লায়ন্সের ব্যাটসম্যানদের অজানা ছিল না। তাইতো শুরু থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ছুড়ে দেওয়া ১৩৫ রানের টার্গেটে মারমুখী ব্যাটিং করে গুজরাটের ব্যাটসম্যানরা।

১৮ রানে প্রথম ও ২৩ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর দায়িত্বশীল ব্যাটিং করেন সুরেশ রায়না। তার সঙ্গে ব্যাট হাতে তা-ব চালান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারোন ফিঞ্চ। সুরেশ রায়না ৩০ বলে ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত থাকেন। কিন্তু ফিঞ্চ ৩৪ বলে ৫টি চার ও ৬টি ছক্কায় ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হন। তার স্ট্রাইক রেট ছিল ২১১.৭৬। তাতে ১৩.৫ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে গুজরাট। জয় পায় ৭ উইকেট ও ৩৭ বল হাতে রেখে।

এ জয়ের ফলে ৮ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে গুজরাট লায়ন্স। ৯ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এমনিতেই সুবিধাজনক অবস্থানে নেই গেল আসরের ফাইনালিস্ট বেঙ্গালুরু। তার উপর এই হার তাদের আরো ব্যাকফুটে ঢেলে দিয়েছে। লিগে তাদের ম্যাচ বাকি রয়েছে ৫টি। নক-আউট পর্বে যাওয়ার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে কোহলি-গেইলদের জন্য।

এর আগে বেঙ্গালুরুর ইনিংসে ক্রিস গেইল, বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। পাওয়ান নেগির ৩২ ও কেদার যাদবের ৩১ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৪ রানে বেশি করতে পারেনি।

বল হাতে ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন গুজরাট লায়ন্সের অ্যান্ড্রু তায়ে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের