,

একাদশে ভর্তি আবেদন শুরু ৯ মে

news-image

চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ৯ মে এবং ভর্তি শুরু আগামী ২০ জুন। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে বিভিন্ন বোর্ড চেয়ারম্যান ও কলেজ অধ্যক্ষদের উপস্থিতিতে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, আগামী ৯ মে ভর্তি শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। আবেদন শেষে ভর্তি শুরু হবে ২০ জুন থেকে। এবার একজন শিক্ষার্থীকে একবার ভর্তি হলেই হবে।

এদিকে আগামী ৪ মে (বৃহস্পতিবার) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের মাত্র চারদিন পরই একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হচ্ছে।

ভর্তি নীতিমালা অনুযায়ী, প্রথম পর্যায়ে একাদশে ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৫ জুন তালিকা প্রকাশ করা হবে। এরপর ৬-৮ জুন পর্যন্ত শিক্ষার্থীর কলেজ নির্বাচন নিশ্চিত করা হবে। দ্বিতীয় পর্যায়ে ৯ থেকে ১০ জুন মাইগ্রেশন ও নতুন আবেদন করার সুযোগ দেয়া হবে এবং ১৩ জুন ফল প্রকাশ করা হবে। এ পর্যায়ে শিক্ষার্থীর কলেজ নিশ্চায়ন সময় নির্ধারণ করা হয়েছে ১৪ থেকে ১৫ জুন।

তৃতীয় পর্যায়ের মাইগ্রেশন ও নতুন আবেদন শুরু হবে ১৬-১৭ জুন এবং ১৮ জুন ফল প্রকাশ করা হবে। এ পর্যায়ে শিক্ষার্থীর কলেজ নিশ্চায়ন চলবে ১৯ জুন পর্যন্ত।

এছাড়া নীতিমালা অনুযায়ী, সারাদেশের কলেজগুলোতে ভর্তি শুরু হবে আগামী ২০ থেকে ২২ জুন ও ২৮ থেকে ২৯ জুন। আর ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে