,

ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধে জয়কে চাপ দিয়েছিলেন হিলারির সহযোগীরা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :এ বছরের ফেব্রুয়ারি মাসেই ঢাকা ট্রিবিউন এক প্রতিবেদনে জানিয়েছিল, ইউনূসবিরোধী তদন্ত নস্যাতের চেষ্টা করেছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সহযোগীরা। তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়কে চাপ দিয়েছিলেন, তিনি যেন তদন্তকাজ থামিয়ে দেওয়ার ব্যাপারে তার মাকে রাজি করান। এজন্য দফায় দফায় তারা জয়ের আর্থিক হিসাব তদন্তের হুমকি দিয়েছেন বলে উঠে এসেছিল সেই খবরে। এবার ওয়াশিংটনভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি কলার জানালো, তাদের অনুসন্ধানেও জয়কে চাপ ও হুমকি দেওয়ার সত্যতা পাওয়া গেছে।

ডেইলি কলারের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকে নানা আর্থিক অনিয়মের ঘটনায় ২০১২ সালের গোড়ার দিকে তদন্ত শুরু করে বাংলাদেশ সরকারের একটি কমিশন। সে সময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ড. ইউনূস। ওই তদন্ত বন্ধ করার উদ্দেশ্যেই মার্কিন পররাষ্ট্র দফতর থেকে জয়ের ওপর চাপ দেওয়া হয়।

২০১০ থেকে ২০১২ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তারা জয়ের ওপর চাপ সৃষ্টি করতে থাকেন। উদ্দেশ্য ছিল তিনি যেন ড. ইউনূসের বিরুদ্ধে তদন্ত বন্ধে তার মা শেখ হাসিনাকে রাজি করান। শেষ পর্যন্ত ২০১৩ সালের গোড়ার দিকে ওই তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়।

সজীব ওয়াজেদ জয় সে সময় বলেছিলেন, ১৭ বছর ধরে বৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকালে কখনও তার কোনও সমস্যা হয়নি। তবে ড. ইউনূসের ব্যাপারে তদন্তের ঘটনায় মার্কিন কর্মকর্তারা তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে তদন্ত শুরুর হুমকি দেন। ‘তারা দফায় দফায় আমাকে বলেছেন, ইউনূসের অনেক প্রভাবশালী বন্ধু আছে। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্লিনটনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও গোপন কোনও ব্যাপার নয়।’ বলেছিলেন সজীব ওয়াজেদ জয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে