,

রোনালদোকে ছাড়াই অর্ধ ডজন গোল করল রিয়াল মাদ্রিদ

news-image

 

স্পোর্টস ডেস্ক :জয়ে ফিরল রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকো হারের পর বড় জয় পেয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই গোল উৎসব করলো লা লিগার অন্যতম সেরা দল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থানে থাকা বার্সেলোনাকে ধরে ফেলল রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে ২৪ জয় ও ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে সমানসংখ্যক জয় ও পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।

জোড়া গোল করেন কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ। এছাড়া একটি করে গোল করেন আলভারো মোরাতা, লুকাস ভাসকেস, ইসকো ও কাসেমিরো।

রোনালদো, টিন ক্রস, রামোস ও বেলের মত শীর্ষ তারকাদের ছাড়াই মাঠে নামে রিয়াল। একাদশের অনেক খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে পরিকল্পনা সাজাতে হয় রিয়াল কোচকে। পরিকল্পনায় সফল রিয়াল কোচ।

দেপোর্তিভো ম্যাচে কড়া রোটেশন পদ্ধতি অনুসরণ করেন কোচ জিনেদিন জিদান। রিয়ালের মাঝ মাঠ সামলান তিন নতুন মুখ মেটিও কোভাসিক, রদ্রিগেজ এবং ইসকো। আর ফরোয়ার্ডে ছিলেন ভাসকুয়েজ, মার্কো অ্যাসেনসিও এবং মোরাত্তা।

ক্লাসিকোতে হার তার উপর দেপোর্তিভোর মাঠে নামার আগে ওসাসুনার জালে বার্সেলোনার ৭ গোলে হয়তো আরও তাতিয়ে দেয় রিয়ালকে। তাই খেলার শুরুর বাঁশির আওয়াজ শেষ হওয়ার আগেই লিড নেয় রিয়াল। মাত্র ৫৪ সেকেন্ডে ইসকোর পাস থেকে দুরন্ত ফিনিশংয়ে দলকে এগিয়ে দেন মোরাত্তা। চলতি মৌসুমে এটিই রিয়ালের সবচেয়ে দ্রুততম গোল।

দেপোর্তিভো খেলায়াড় এবং সমর্থকরা প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই আবার লিড নেয় রিয়াল। এবার গোলদাতা জেমস রদ্রিগেজ। ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান তারকা।

রিয়াল দুইবার এগিয়ে যাওয়ার পর খেলায় ফেরার ইঙ্গিত দেয় দেপোর্তিভো। ৩৫ মিনিটে অসাধারণ এক গোলে স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আন্দোনি। তবে রিবতিতে যাওয়ার এক মিনিট আগে ইসকোর ক্রস থেকে ব্যবধানটা ১-৩ করে ফেলেন লুকাস ভাসকুয়েজ।

বিরতি থেকে ফিরে ১৬ মিনিট পর আবারও লিড নেয় রিয়াল। এসময় ভাসকুয়েজের সঙ্গে বল দেয়া-নেয়া করে নিজের দ্বিতীয় গোল করেন রদ্রিগেজ।

বার্সার কথা মাথায় রেখে গোলের নেশায় পেয়ে বসে রিয়ালকে। ৭৭ মিনিটে ব্যবধান বাড়ান পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করা ইসকো। লিগে এটি তার অষ্টম গোল। চলতি লা লিগায় কোনো মিডফিল্ডারই তার চেয়ে বেশি গোল করতে পারেননি।

ম্যাচের শেষ বেলায় আরও দুইবার জালে বল জড়াতে দেখেন দর্শকরা। ৮৪ মিনিটে দেপোর্তিভোর হয়ে ব্যবধান কমান জোসেলু। দায়িত্ব নেয়ার পর জিদানের বিপক্ষে জোসেলুর চেয়ে বেশি গোল করতে পারেনি আর কোনো খেলোয়াড়। তিন গোল করেছেন তিনি।

উত্তাপহীন ফলাফল মেনে নিয়ে দর্শকরা যখন মাঠ ছাড়া প্রস্তুতি নিচ্ছিলেন তখন আবারও গোল। ৮৭ মিনিটে দেপোর্তিভোর জালে ষষ্ঠবারের মতো বল জড়ান রিয়ালের পরিবর্তিত খেলোয়াড় কাসমিরো। দেপোর্তিভো বিপক্ষে পাওয়া এই আত্মবিশ্বাস নিয়েই আগামী শনিবার ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে জিদানের রিয়াল মাদ্রিদ।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান