,

২০১৮ বিশ্বকাপেই ভিডিও রিভিউ

news-image

 

স্পোর্টস ডেস্ক : ২০১৮ বিশ্বকাপে ভিডিও রিভিউ চালু করার ইচ্ছার কথা আগেই জানিয়েছিল ফিফা। দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশনের কংগ্রেসে কাল ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেছেন, ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপেই ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি ব্যবহার করা হবে।

এই নিয়মে রেফারির কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যা মনে হলে মাঠের পাশে অবস্থান করা ভিডিও রেফারির কাছে যেতে পারবেন। ভিডিও রেফারি ফুটেজ দেখে পরামর্শ দেওয়ার পরই রেফারি সিদ্ধান্ত নিতে পারবেন।

ভিডিও রিভিউ প্রযুক্তিটি ইতিমধ্যে ঘরোয়া প্রতিযোগিতা এবং ২০১৬ ফিফা ক্লাব বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছে। যদিও ক্লাব বিশ্বকাপে ভিডিও রিভিউ ব্যবহারের পর প্রবল বিতর্কের মুখেও পড়েছিল প্রযুক্তিটি। গত মার্চে ফ্রান্স ও ইতালির আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অবশ্য এই প্রযুক্তি দুটি সঠিক সিদ্ধান্ত দিতে সাহায্য করেছিল।

ফিফা সভাপতি ইনফান্তিনো মনে করেন, ভিএআর প্রযুক্তির ব্যবহার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে মানবীয় ভুলগুলো কমিয়ে আনবে। তিনি বলেছেন ‘আমরা ২০১৮ বিশ্বকাপে ভিডিও রেফারি ব্যবহার করব, কারণ এখন পর্যন্ত বিভিন্ন পর্যবেক্ষণে এটি ইতিবাচক ফলাফল দিয়েছে। স্টেডিয়াম ও ঘরে বসে খেলা দেখা সব দর্শক এক সেকেন্ডের মধ্যেই রেফারির ভুল দেখতে পায়। একমাত্র রেফারিই এটি দেখতে পান না।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের