,

পানির নিচে ময়মনসিংহের ১২ হাজার হেক্টর জমির ধান

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা বৃষ্টি ও মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলে ময়মনসিংহ জেলার ৯টি উপজেলার নিম্নাঞ্চলের প্রায় ১২ হাজার হেক্টর জমির বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

জেলার হালুয়াঘাট, ধোবাউড়া, ফুলপুর, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর, ভালুকা, ত্রিশাল, নান্দাইল, ময়মনসিংহ সদরের বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে। আর এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষক ।

জেলা কৃষি খামারবাড়ির তথ্যমতে, চলতি মৌসুমে জেলায় ২ লাখ ৬৪ হাজার ৬৩০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৯৮৩ মেট্রিক টন। ফুলপুর উপজেলায় ৩ হাজার ৪৫০ হেক্টর, তারাকান্দা সাড়ে ৬০০ হেক্টর, ধোবাউড়া ১ হাজার ২০০ হেক্টর, হালুয়াঘাট ১ হাজার ১০০ হেক্টর, নান্দাইল ৯০০ হেক্টর, ত্রিশাল ৪৫০ হেক্টর, ময়মনসিংহ সদর উপজেলা ১ হাজার হেক্টর, ভালুকা ২ হাজার ৫০০ হেক্টর ও গৌরীপুর উপজেলার ৭০০ হেক্টর জমির বোরো ফসল পানির নিচে তলিয়ে গেছে।

ফুলপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, পানির নিচে থাকায় ধান গাছে পচন ধরতে শুরু করেছে। পানি বাড়তে থাকায় কৃষকরা এই ধান আর ঘরে তুলতে পারবে বলে মনে হয় না। প্রতিদিনই নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে ।

ধোবাউড়া উপজেলার কৃষক নাজমুল ইসলাম ও মাজাহারুল হক জানান, পাহাড়ি ঢলে প্রতি বছরই নিম্নাঞ্চলের কিছু না কিছু বোরো ফসল ক্ষতি হয়, কিন্তু এবারের অকাল বৃষ্টিতেই বেশি ক্ষতি হয়েছে বোরো আবাদের।

ক্ষতিগ্রস্থ কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলা মগটুলার মধুপুর এলাকা থেকে শুরু করে খালবলা বাজার হয়ে কাঁচামাটিয়া নদী সংলগ্ন কয়েক শ’ হেক্টর আবাদি জমির বোরো ধান তলিয়ে গেছে। এছাড়া আরও ৩৪টি বিলের নিচু এলাকার শতাধিক হেক্টর জমির আধাপাকা ধান তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বিলগুলোর মধ্যে রয়েছে সদর ইউনিয়নের শিরনি বিল, পুলুঙ্গা বিল, মাইজবাগ ইউনিয়নের কাতলা, শিবলী, বিলরাউল, হিঙ্গি ও কান্দি ভাঙ্গা। বড়হিত ইউনিয়নের আন্ড্রাইল, গোঁজা, বেইল, পাইঙ্গা, উল্কী, নাইওরী ও সখিনা বিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের