,

ভারত সফর শেষে দেশে ফিরলেন এরশাদ

news-image

 

নিজস্ব প্রতিবেদক : লালনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাঁচ দিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।

দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, পুত্র এরিখ এরশাদ, ব্যক্তিগত সহকারী এমএ ওহাব এবং জাপা মহাসচিবের ব্যক্তিগত সচিব মো. জসিম উদ্দিন এরশাদের সফরসঙ্গী ছিলেন।

বুড়িমারী জিরো পয়েন্টে হুসেইন মুহম্মদ এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ই্য়াসির হোসেন, সাবেক এমপি শাহরিয়ার হোসেন আসিফ, কালীগঞ্জ উপজেলা আহবায়ক রোকন উদ্দিন আহম্মেদ বাবুল ও হাতীবান্ধা উপজেলার জাপার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এম জি মোস্তফাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের বলেন, সফরটি ছিল পারিবারিক। তিনি আরো বলেন, তিস্তা নিয়ে মমতা ব্যানার্জির সাথে কথা হয়নি। আমাদের এক দফা এক দাবি শুধু তিস্তার পানি চাই। তিনি ঢাকায় গিয়ে ৩৪টি দল নিয়ে আগামী নির্বাচনের জোট ঘোষণা দিবেন বলেও জানান।

পরে বুড়িমারী জিরো পয়েন্ট হয়ে হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের অবসরে যাত্রা বিরতির পর বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

প্রসঙ্গত, গত রবিবার তিনি বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের উদ্দ্যেশে রওনা করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে