,

‘পশ্চিমবঙ্গের সাথে বেঈমানি করে বাংলাদেশকে পানি নয়’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, বাংলার (পশ্চিমবঙ্গ) মানুষকে মেরে ফেলে, তাদের সাথে বেঈমানি করে বাংলাদেশকে কিছুতেই পানি দেয়া যাবে না। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এক জনসভায় তিনি এ কথা বলেন।

মমতা বলেন, ‘বাংলাদেশকে আমিও পানি দিতে চাই। আমি বাংলাদেশকে ভালবাসি। যেখানে পানি আছে সেখান থেকে দেবো। যেখানে নেই সেখান থেকে দেবো কি করে? তাঁর প্রশ্ন আমি কি বাংলার মানুষগুলোকে মেরে দিয়ে বাংলাদেশকে পানি দেবো? আমি বাংলার মানুষের সঙ্গে বেইমানি করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত থাকবো বাংলার মানুষের পাহারাদার হয়ে থাকবো’।

মুখ্যমন্ত্রী বলেন ‘আমি তো দেবো না বলিনি। কিন্তু আমরা ঠিক করে দেবো কোথায় দেবো। যেটা আমার স্যুট করবে। বাংলার মানুষের স্যুট করবে আমি নিশ্চয়ই করে দেবো’।

ভারতের কেন্দ্রীয় সরকার ও বাংলাদেশকে উদ্যেশ্য করে মমতা বলেন, ‘আমার গাজলডোবার ওপরে অনেকের নজর আছে দেখছি। চার বছর ধরে গাজলডোবা করেছি। তিন হাজার কোটি রুপির প্রজেক্ট। আরে গাজলডোবাই যদি তোমাদের দিয়ে দেই, সব কাজ যদি বন্ধ হয়ে যায়-তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি পানি পাবে না। খেতে পাবে না। আমাকে তো সেদিকেও নজর রাখতে হবে’।

বাংলাদেশের প্রতি তার ভালবাসার প্রসঙ্গটি তুলে ধরে মমতা বলেন, প্রতিবেশি দেশকে ভালবাসেন বলেই ক্ষতি হওয়া সত্বেও বাংলাদেশের সঙ্গে ছিটমহল চুক্তিতে সম্মত হয়েছেন। আবেগতাড়িত হয়ে এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন ‘আমরা কি ছিটমহল দিইনি? ছিটমহলে বাংলাদেশের ৭ হাজার একর জমি ছিল, আর বাংলার ১০ হাজার একর জমি ছিল। কিন্তু বাংলাদেশকে ভালবাসি বলেই আমরা ৭ পেয়েছি কিন্তু দিয়েছি ১০। এই সমস্যা গত ৬৬ বছর ধরে পড়ে ছিল কেউ করেনি, কিন্তু আমরা করে দিয়েছি’।

প্রতিবেশি দেশটিকে ভালবাসার খাতিরেই ফারাক্কা চুক্তিও মেনে নেয়া হয়েছিল বলে জানান মমতা। তিনি বলেন, ‘আজ থেকে ২৫ বছর আগে ফারাক্কা থেকে বাংলাদেশকে যখন পানি দেয়া হল তখন বলা হল ৭০০ কোটি রুপি দেয়া হবে। কিন্তু আজ পর্যন্ত সেই রুপি তো দিলই না, উল্টে কয়েকশত গ্রাম পানির তলায় তলিয়ে গেল। ফারাক্কা শুকিয়ে গেছে, বাংলা শুকিয়ে গেছে। কিন্তু শুধুমাত্র বাংলাদেশকে ভালবাসি বলে মেনে নিয়েছিলাম’।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে