,

রুশ যুদ্ধজাহাজের সঙ্গে মালবাহী জাহাজের সংঘর্ষ, নিখোঁজ ১৫

news-image

কৃষ্ণ সাগরের বসফরাস প্রণালির কাছে রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে মালবাহী একটি জাহাজের সংঘর্ষ হয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের কিলিয়স শহর থেকে ১৮ মাইল উত্তরে সাগরে এ সংঘর্ষ হয়েছে।

নৌবাহিনীর ওই জাহাজ থেকে ৪৫ সেনাকে উদ্ধার ও ১৫ জনের নিখোঁজের তথ্য প্রথম জানানো হয়। পরে তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা জানান, রুশ ওই জাহাজ থেকে ৭৮ সেনাকে উদ্ধার করা হয়েছে।

আরটি বলছে, রুশ নৌবাহিনীর গোয়েন্দা জাহাজ ‘লিমান’র সঙ্গে টোগোর মালবাহী একটি জাহাজের সংষর্ষ হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছে। ঘন কুয়াশার কারণে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দা জাহাজ লিমান বসফরাস প্রণালির ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে ওই জাহাজের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের