,

‘জঙ্গি আস্তানা’ থেকে নারী ও শিশু উদ্ধার

news-image

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের শিবনগর এলাকার ‘জঙ্গি আস্তানা’ থেকে এক নারী ও শিশুকে বের করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এক নারীকে বের করে অ্যাম্বুলেন্সে তুলে নিয়ে যেতে দেখা যায়।

এরপর সাড়ে ৫টার দিকে এক শিশুকে অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে দেখা যায়। তবে তারা জীবিত না মৃত সে বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে ‘জঙ্গি আস্তানায়’ থাকা শিশুদের বের করে দেয়ার আহ্বান জানান অভিযান পরিচালনাকারী পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা। ওই বাড়িতে আবু আলী নামের এক জঙ্গি তার স্ত্রী ও দুই শিশুসন্তানসহ অবস্থান করছেন বলে ধারণা পুলিশের।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে অপারেশন ‘ঈগল হান্ট’ ফের শুরু করেন সোয়াট সদস্যরা।

বুধবার ভোর থেকেই কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের শিবনগর এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটি ঘিরে রেখেছে। বিকেল ৫টায় জঙ্গি আস্তানায় অভিযান চালাতে সোয়াটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। সন্ধ্যা পৌনে ৬টার দিকে অপারেশন ‘ঈগল হান্ট’ শুরু হয়। পরে রাত ৯টার দিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এদিকে, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার ভোর থেকে ঘটনাস্থলের আশপাশে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত তা বজায় থাকবে বলে মাইকিং করে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের