,

আইপিএলে যোগ দিলেন স্যামি

news-image

স্পোর্টস ডেস্ক : দুবার নেতৃত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতিয়েছেন। তাকে ছাড়া কি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জমে?

বলছিলাম ড্যারেন স্যামির কথা। ফেব্রুয়ারিতে আইপিএলের নিলামে তাকে ৩০ লাখ রূপিতে দলে নিয়েছিল প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু শুরু থেকে দলের সঙ্গে ছিলেন না স্যামি।

বুধবার হঠাৎ মোহালিতে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় প্রাক্তন ক্যারিবীয় অধিনায়ককে। খোশ মেজাজে দলের সঙ্গে অনুশীলনও করেন স্যামি। তবে এত দিন কেন স্যামি দলের সঙ্গে ছিলেন না, সেই উত্তর দেয়নি কিংস ইলেভেন পাঞ্জাব কর্তৃপক্ষ।

আইপিএলের পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে পাঞ্জাব। লিগের অর্ধেক ম্যাচ এরই মধ্যে খেলে ফেলেছে গ্লেন ম্যাক্সওয়েলের দল। আরো লিগ পর্যায়ে সাতটি ম্যাচ খেলার সুযোগ পাবে তারা। শেষ ম্যাচগুলোতে ভালো ফল পেতে স্যামিকে উড়িয়ে এনেছে পাঞ্জাব, এমনটাই ধারণ করছে ভারতীয় গণমাধ্যমগুলো।

মার্কাস স্টনিস ভালো করতে না পারায় স্যামিকে দলে আনা হয়েছে। তিন ম্যাচে স্টনিসের রান ৭, ১ ও ৯। পাঁচ ম্যাচে বল হাতে উইকেট নিয়েছেন মাত্র দুটি।

আগামীকাল ঘরের মাঠে পাঞ্জাবের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ধারণা করা হচ্ছে, স্টনিসের পরিবর্তে মুস্তাফিজুর রহমানদের দলের বিপক্ষে সেরা একাদশে দেখা যাবে স্যামিকে। এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলেন স্যামি।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান