,

পিসিবির সিদ্ধান্তে বিস্মিত বিসিবি

news-image

স্পোর্টস রিপোর্টার : আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে না পাকিস্তান—এই খবরে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। তবে তিনি জানিয়েছেন, এ ব্যাপারে পিসিবি এখনো আনুষ্ঠানিকভাবে বিসিবিকে কিছু জানায়নি।

বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস আজ দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা বিস্মিত। এক মাস আগেও জানতাম তারা আসবে।’ বাংলাদেশ সফর নিয়ে পিসিবি কেন হঠাৎ বেঁকে বসেছে, সেটি জানা নেই জালাল ইউনুসের, ‘ওরা চাচ্ছে আমরা পাকিস্তানে গিয়ে খেলি। কিন্তু এফটিপি অনুযায়ী এটা বাংলাদেশেই হওয়ার কথা।

২০১৫ সালে পাকিস্তানের সঙ্গে আমাদের যে চুক্তি হয়েছে, তাতে পরের দুই বছর অর্থাৎ ২০১৭ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে সিরিজ খেলবে। এখানে আর্থিক কিছু বিষয় আছে, যেটার সমাধান চুক্তির সময়ই হয়েছে। তবে তারা যে আসছে না, সেটা এখনো আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়নি।’

পাকিস্তানের নতুন সিদ্ধান্তটা আসলেই বিস্ময়কর, কারণ কিছুদিন আগে পিসিবি–প্রধানই নিশ্চিত করেছিলেন, জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের