,

নিয়োগ পদে দুর্নীতি : মৃধাসহ ৩ জনের ৪ বছরের কারাদণ্ড

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে নিয়োগ দুর্নীতির দুই মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএম ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।পাশাপাশি তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

এছাড়া এই মামলায় পরীক্ষার্থীসহ পাঁচজনকে খালাস দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত বাকি দুই আসামি হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সিনিয়র ওয়েলফেয়ার কর্মকর্তা গোলাম কিবরিয়া ও সাবেক অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী হাফিজুর রহমান।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল এ মামলার রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন আহম্মদ এ তথ্য নিশ্চিত করে বলেন,‘ নিয়োগ পদে দুর্নীতিতে দুদকের দায়ের করা দুটি মামলায় রেলের সাবেক জিএম মৃধাসহ তিনজনকে দুই বছর করে মোট চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এ মামলায় পরীক্ষার্থীসহ ৫ জনকে খালাস দেওয়া হয়েছে। দুর্নীতির দুটি মামলায় মোট ১৮জন সাক্ষী ছিল।

২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলে নিয়োগে দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় মৃধার বিরুদ্ধে ১৪টি মামলা হয়। তদন্ত শেষে ২০১৩ সালের ১৩ আগস্ট ফুয়েল চেকার পদে এবং ১৮ আগস্ট সহকারী কেমিস্ট পদে নিয়োগে দুর্নীতির মামলায় মৃধাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।

২০১৪ সালের ৩ মার্চ আদালতে আত্মসমর্পণ করলে মৃধাকে কারাগারে পাঠানো হয়। সবশেষ গত বছরের ৩ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের একটি মামলায় ঢাকার আদালতে তিন বছরের সাজা হয় মৃধার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের