,

প্রিয়াঙ্কা চোপড়া আসছেন দুই বাংলা সিনেমা নিয়ে

news-image
বিনোদন ডেস্ক : দেশিয় সিনেমার প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার টান ছোটবেলা থেকেই। এবার তাই এই দেশি ছবি নিয়ে কিছু করতে চান তিনি। ভোজপুরি, মারাঠি, পাঞ্জাবি, সিকিমিজ, কোঙ্কনি ছবিতে তাঁর প্রযোজনা সংস্থা ‘পার্পেল পেবল পিকচার্স’ ইতিমধ্যেই হাত দিয়েছে। দু’টি বাংলা এবং একটি নেপালি ছবিও প্রযোজনা করবেন প্রিয়াঙ্কা।
বাংলা ছবি দু‌’টির নামও ঠিক হয়ে গিয়েছে। প্রথমটি ‘বৃষ্টির অপেক্ষায়’, আর দ্বিতীয়টি ‘বাসস্টপে কেউ নেই’। ছবি দু’টির কাস্টিং কী হবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে বলিউডের বাঙালি চেনামুখেরাই থাকছেন ছবিতে।
জানা গেছে, ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস থাকছেন একটিতে। কথাবার্তাও হয়েছে তাদের সঙ্গে। প্রিয়াঙ্কাকেও একটি ছবিতে অতিথি চরিত্রে দেখা যাবে।
কলকাতায় বেশ কয়েকবার ঢুঁ মেরে গিয়েছেন প্রিয়াঙ্কার মা মধু চোপড়া। তিনি জানিয়েছেন, পার্পেল পেবল পিকচার্স সব সময় দেশিয় সিনেমার পাশে রয়েছে। আর প্রযোজক হিসাবে প্রিয়াঙ্কা চায়, ভাল গল্প যেন সব স্তরের মানুষের কাছে পৌঁছায়। বিশেষ করে যে গল্পগুলো বিশ্বের দরবারে যাওয়ার দাবি করে।
খুব তাড়াতাড়ি বাংলা ছবি দু’টির কাজ শুরু হচ্ছে বলে ভারতীয় মিডিয়াকে জানিয়েছেন নায়িকা প্রিয়াঙ্কার মা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের