,

ছেলের গায়ের রং কালো, বিয়ের মণ্ডপ ছাড়লেন কনে

news-image

অনলাইন ডেস্ক : পাত্রের গায়ের রং কালো, অঙ্কে কাঁচা হওয়া বা ড্রেসিং সেন্স খারাপ হওয়ার কারণে ভারতের বিহারে বহু মেয়ে নিজে থেকেই বিয়ে ভেঙে দিয়ে থাকে। সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানিয়েছে, বিহারের বেগুসরায় জেলার চক্কা গ্রামে সম্প্রতি ফের সে ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

এলাকারই এক যুবকের সঙ্গে মেয়ের বিয়ে ঠিক করেছিল বাড়ির লোক। বিয়ের রাতে ব্যান্ডপার্টি বাজিয়ে মেয়ের বাড়িতে হাজির হয় বর ও বরযাত্রী। সব ঠিকঠাকই চলছিল। কিন্তু ছাদনাতলায় বরকে দেখে বেঁকে বসে কনে। বাড়ির লোকের চাপে বরমালা খানা পরিয়ে দিলেও বিয়ের বাকি আচার পালন করবে না বলে জেদ ধরে সে। এই বিয়ে সে কিছুতেই করবে না বলে বাড়ির লোককেও জানিয়ে দেয়।

ছেলের বাড়ির লোকজন প্রথমে বেশ দাপট দেখালেও পড়ে কনের জেদের কাছে হার মানতে বাধ্য হন। এরপরই ওই মেয়ে সাফ জানিয়ে দেয়, বিয়েতে পণ হিসাবে যেসব সামগ্রী দেওয়া হয়েছে তা ফিরিয়ে দিতে হবে। না হলে বাড়ি ছেড়ে বরযাত্রীর কেউ বেরোতে পারবে না। শেষমেশ সব সামগ্রী ফিরিয়ে দিয়ে মুক্ত হয় ছেলের বাড়ির লোক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের