,

মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড ঘোষণা

news-image

অনলাইন প্রতিবেদক : কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ মহেশখালীকে আনুষ্ঠানিকভাবে ‘ডিজিটাল আইল্যান্ড’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে তিনি এ ঘোষণা দেন।

এসময় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের প্রথম ‘ডিজিটাল আইল্যান্ড’ র আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ডিজিটাল আইল্যান্ড’ ঘোষণার মাধ্যমে মহেশখালীর অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত হবে। ফলে এ অঞ্চলের মানুষ সুফল ভোগ করতে সক্ষম হবে।

মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে গড়ে তোলার সঙ্গে জড়িত সকলে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

‘ডিজিটাল আইল্যান্ড’ প্রকল্পে উচ্চগতির ইন্টারনেট এবং তথ্যপ্রযুক্তি-সংশ্লিষ্ট বিভিন্ন সমাধানের ব্যবহার নিশ্চিত করা হয়। প্রায় ৩৬২ দশমিক ১৮ বর্গকিলোমিটার আয়তনের মহেশখালী দ্বীপের তিন লাখ বাসিন্দার জীবনমানের উন্নয়নের লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়ন করছে সরকার। কোরিয়ান টেলিকম (কেটি) প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। প্রায় ২২ কোটি ৩৫ লাখ ৮১ হাজার টাকার এ প্রকল্পের কাজ ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে শেষ হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের