,

সালমানের গোপন তথ্য ফাঁস করতেন দেহরক্ষীরা!

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের ‘ভাইজান’খ্যাত তারকা অভিনেতা সালমান খান। কর্মচারী থেকে শুরু করে সহকর্মী সবার বিপদ আপদেই পাশে থাকেন তিনি। কিন্তু অন্যায়কে কখনই প্রশ্রয় দেন না তিনি। তাই তো নিজের তিনজন দেহরক্ষীকে ছাটাই করেছেন এ অভিনেতা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সালমান জানতে পেরেছেন, দেহরক্ষীরা তার বিষয়ে গোপন তথ্য মিডিয়ায় ফাঁস করে দেন। এরপর তিনি তার তিনজন দেহরক্ষীকে চাকরিচ্যূত করেন। তবে তার প্রধান দেহরক্ষী সেরাকে তিনি চাকরিচ্যূত করেননি। সেরা দীর্ঘ ১৫ বছর ধরে সালমানের দেহরক্ষীর দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি দীর্ঘদিনের ম্যানেজার রেশমা শেঠিকেও বাদ দিয়েছেন সালমান। গত ১৪ বছর ধরে সালমানের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন তিনি। পারিবার থেকে সালমানকে দূরে রাখছেন এ অভিযোগেই নাকি তাকে বাদ দেয়া হয়েছে।

সিনেমার কাজের দিক থেকে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং করছেন সালমান। এ ছাড়া আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে এ অভিনেতার টিউবলাইট সিনেমাটি। এতে সালমানের বিপরীতে অভিনয় করছেন চীনা অভিনেত্রী ঝুঝু। এ ছাড়া অভিনয় করছেন সোহেল খান। অতিথি চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। আগামী ২৩ জুন মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে