,

ডেভিড ক্যামেরন ঢাকায় : প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আজ

news-image

নিউজ ডেস্ক : সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দু’দিনের ব্যক্তিগত সফরে বুধবার রাতে ঢাকায় পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। বৃহস্পতিবার তিনি ঢাকায় তিনটি পৃথক কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডেভিড ক্যামেরন আজ বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর তিনি তেজগাঁওয়ে একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করবেন। বিকাল ৩টায় গুলশানের ওয়েস্টিন হোটেলে টেকসই প্রবৃদ্ধি বিষয়ক একটি গোলটেবিল আলোচনায় যোগ দেবেন।

লন্ডনভিত্তিক ‘ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার’ (আইজিসি) এ গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এ গোলটেবিলে যোগদানের লক্ষ্যেই মূলত ক্যামেরনের ঢাকায় আগমন।

গোলটেবিলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিস ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক ড. সুলতান হাফিজ রহমানসহ নাগরিক সমাজের সীমিতসংখ্যক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্রমতে, ডেভিড ক্যামেরন আইজিসির সঙ্গে যুক্ত আছেন। আইজিসির ঢাকায় একটি অফিস রয়েছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার জন্য আগামীতে প্রতি বছর সাড়ে সাত থেকে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এ প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে মানবাধিকার, শ্রমমান এবং পরিবেশের মতো ইস্যু বিবেচনায় নিয়ে উন্নয়ন টেকসই হবে কিনা, সে বিষয়টি নিজে বোঝার লক্ষ্যেই ক্যামেরন এ সফরে এসেছেন বলে জানা গেছে।

ডেভিড ক্যামেরন যখন বাংলাদেশ সফরে এলেন, যুক্তরাজ্যে তখন নির্বাচনী প্রস্তুতি চলছে। গণভোটে ব্রেক্সিটের বিরোধিতা করে হেরে যাওয়ায় তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তবে তার রক্ষণশীল দলই দেশটিতে ক্ষমতায় আছে। প্রধানমন্ত্রী তেরেসা মে নির্বাচনের ঘোষণা দেয়ার পর ব্যস্ততার মধ্যেই তিনি ঢাকায় এসেছেন। ফলে ২৪ ঘণ্টার চেয়েও কম সময় ঢাকায় থেকে আজই তিনি লন্ডন ফিরে যাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে