,

আসাদ সরকারই সিরিয়ায় রাসায়নিক হামলা চালিয়েছে : ফ্রান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার খান শেইখুন শহরে রাসায়নিক সারিন গ্যাস হামলা চালানোর বিষয়ে এবার ফ্রান্স বাশার আল আসাদ সরকারকে দায়ী করে বলেছে, গত মাসে বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই শহরে বাশারের বিমানবাহিনীই যে ওই নার্ভ এজেন্টযুক্ত বোমা ফেলেছে, তা সন্দেহাতীত। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্য মার্ক আয়াল্ত বলেন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা নমুনায় সিরীয় সরকারের প্রস্তুত করা সারিন গ্যাসের ধরণের সম্পুর্ণ মিল পাওয়া গেছে।

খান শেইখুনে এই হামলায় ৮৭ জন নিহত হয়েছে। তবে বাশার আল আসাদ ফ্রান্সের এই অভিযোগকে বানোয়াট বলে অভিহিত করেছেন। তিনি বলেন, ২০১৩ সালে পশ্চিমা শাসকগোষ্ঠী তার বিরুদ্ধে দামেস্কে রাসায়নিক হামলার অভিযোগ আনলে সব রাসায়নিক অস্ত্র ধ্বংস করে ফেলে আসাদ সরকার।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাষ্যমতে, গত ৪ এপ্রিল খান শেইখুনে সিরীয় বাহিনীর বিমান হামলার পরে মানুষের মধ্যে রাসায়নিক হামলার লক্ষণ পরিলক্ষিত হয়। রাসায়নিক নিরস্ত্রীকরণ আন্তর্জাতিক সংস্থাও আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জানিয়েছে, তাদের উপর সারিন বা সারিনতুল্য কোনো বস্তু দিয়ে হামলা করা হয়েছে।

গতকাল বুধবার এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করার সময় ফরাসি পররাষ্ট্র মন্ত্রী বলেন, আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি যে সংগৃহীত নমুনার সঙ্গে সিরীয় ল্যাবরেটরিতে প্রস্তুত করা উপাদানের প্রস্তুত পদ্ধতির ধরণের সঙ্গে মিল রয়েছে। এই পদ্ধতিটাই হচ্ছে সিরীয় সরকারের চিহ্ন বহন করছে এবং এর ভিত্তিতে আমরা আসাদ সরকারের উপর এই হামলার দায় দিচ্ছি। আমরা জানি, কারণ পূর্ববর্তী হামলাগুলোর নমুনা আমরা সংগ্রহ করে রেখেছিলাম এবং সেটির তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছি। বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে