,

এ বছর বাংলাদেশে আসছে না পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : এ বছরের জুলাই-আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু সেই সফর হচ্ছে না বলেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন পারস্পরিক সমঝোতাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। তাই আপাতত সফর করছে না পাকিস্তান। সফরে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল।

সফর বাতিল করার কারণ হিসেবে পিসিবি চেয়ারম্যান জানিয়েছেন, ‘আমরা আসলে বাংলাদেশকে পাকিস্তানে খেলার আমন্ত্রণ জানিয়েছি। কারণ সেখানে দুইবার আমরা সফর করেছি। আমরা মনে করছি টানা তৃতীয়বার সেখানে সফর করা ঠিক হবে না। তাই আপাতত সফর বাতিল করছি। পরের বছর কোনও সময়ে সেটা পূরণ করবো।’

বাংলাদেশ সবশেষ পাকিস্তান সফর করে ২০০৭-০৮ সালে। তখন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। এরপর পাকিস্তান ২০১১-১২ ও ২০১৫ সালে বাংলাদেশ সফর করে। যদিও এই বছরেই পাকিস্তানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল পিসিবি। কিন্তু সেটা ফলপ্রসূ হয়নি।

২০১৫ সালে বাংলাদেশ সফর থেকে ৩ লক্ষ ২৫ হাজার মার্কিন ডলার নিয়ে যায় পিসিবি। তখন তাদের দাবি ছিল, কৌশলগতভাবে সেটা তাদেরই হোম সিরিজ! যদিও এ বছর একইভাবে নানা কৌশলে বিসিবিকে প্রস্তাব দিয়েছিল পিসিবি। তাতে সম্মত না হওয়াতেই হয়তো এভাবে বেঁকে বসলো পাকিস্তান!-ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা