বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কাটছে না শনির দশা, নয়া গেরোয় কপিলের শো!

news-image

 

বিনোদন ডেস্ক :কপিল শর্মার শো নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। এবার শো নিয়ে অভিযোগ তুললেন গায়িকা সুনিধি চৌহান এবং নীনা গুপ্তা। সুনিধির অভিযোগ প্রথমে তাঁকে এই শো-এ অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু পরে তারাই তা বাতিল করে দেয়। একই অভিযোগ করেন নীনা গুপ্তাও। তিনি জানান, কন্যা মাসাবা ও তাঁর এই শো-এ অংশ নেওয়ার আমন্ত্রণ এসেছিল। পরে তারা তা বাতিল করে দেয়।

সুনীল গ্রোভারের সঙ্গে কপিল শর্মার বিবাদ সামনে আসার পর থেকেই একের পর এক সমস্যায় জড়াচ্ছে কর্তৃপক্ষ। অধিকাংশ ক্ষেত্রেই সামনে আসছে ভুল বোঝাবুঝি। সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কিছুদিন আগে দ্য কপিল শর্মা শো-এর জন্য ফোন করা হয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহানকে।কবে শুটিং করা হবে তা নিয়ে এক প্রকার সব ঠিকঠাকও হয়ে যায়। এরপর তারা ফের ফোন করে সুনিধিকে জানান, মাঝরাতে শুটিং করতে চায় তারা। সুনিধি তাতে আপত্তি করেন। এরপরও বহুবার তাঁর কাছে ফোন আসে। এক প্রকার বাধ্য হয়ে রাজিও হন সুনিধি। কিন্তু এরপরও ফের তা বাতিল করে দেয় কর্তৃপক্ষ। জানিয়ে দেওয়া হয় জনপ্রিয় এই গায়িকাকে নিয়ে এই মুহূর্তে তারা কোনও কাজ করতে পারছে না।

অন্যদিকে, জনপ্রিয় অভিনেত্রী নীনা গুপ্তা ও মেয়ে মাসাবাকেও এই শো-এ অতিথি হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। ভোর তিনটের সময় ফোন করে তাদের স্টুডিওতে আসতেও বলা হয়। কিন্তু নীনা গুপ্তার শরীর ভাল না থাকায় সেদিন মাসাবা সেদিন তা বাতিল করে দেন। এরপর আবারও কর্তৃপক্ষ ফোন করে দিন ঠিক করে। কিন্তু পরে তা নিজেরাই বাতিল করে দেয়।

সুনীল গ্রোভার, আলি আসগর, চন্দন প্রভাকর শো ছেড়ে চলে যাওয়ার পর কপিল শর্মার কমেডি শো-এর টিআরপি এমনই তলানিতে ঠেকেছে। এর মধ্যে আবার নিজেদের মধ্যে এই কমিউনিকেশন গ্যাপ অনুষ্ঠানটিকে কোথায় নিয়ে দাঁড় করাবে ভগবানই জানেন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু