,

এবার আসছে উড়ন্ত ট্যাক্সি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :অ্যাপভিত্তিক আন্তর্জাতিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার যাত্রীসেবায় এবার উড়ন্ত ট্যাক্সি আনার ঘোষণা দিলো। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ডালাসে উবার এলিভেট সামিটে উড়ন্ত ট্যাক্সি আনার পরিকল্পনার কথা জানিয়েছে সংস্থাটি।

উবার কর্তৃপক্ষ বলছে, ২০২০ সালের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এবং যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস-ফোর্ট ওর্থে উড়ন্ত ট্যাক্সিসেবা চালু করা হবে।

উবারের প্রধান পণ্য কর্মকর্তা জেফ হোল্ডেন বলেছেন, উবার উড়ন্ত ট্যাক্সি হবে আকারে ছোট, বৈদ্যুতিক বিমানের মতো; যা পুরোপুরি উড্ডয়ন ও অবতরণ করতে পারবে। এতে ধোঁয়া নির্গমণ হবে একেবারেই শূন্য এবং শহরে অনায়াসেই পরিচালনা করা যাবে।

উড়ন্ত এই ট্যাক্সি যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর ম্যারিনা থেকে স্যান জোসে পর্যন্ত ভ্রমণকারীদের সময় বাঁচাবে অন্তত ১৫ মিনিট; সড়কপথে এ দুই শহরে যেতে সময় লাগে দুই ঘণ্টারও বেশি।

হোল্ডেন বলেছেন, উবারের এই উড়ন্ত ট্যাক্সিতে প্রত্যেক মাইলের জন্য যাত্রীদের ভাড়া গুণতে হবে ১.৩২ ডলার (বাংলাদেশি ১১১.২১ টাকা)। একই দূরত্বে উবারের সড়কপথের ট্যাক্সি ভাড়ার চেয়ে সামান্য বেশি হবে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী