,

৫৭ সংখ্যালঘুর জাল-নৌকায় দুর্বৃত্তের আগুন

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বড়াল নদীর তীরের এক মহল্লার নাম চকসিংগা হালদারপাড়া। রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর এলাকার এ মহল্লায় হিন্দু সম্প্রদায়ের জেলেদের বসবাস। গ্রামের ৫৭ জন বাসিন্দা একটি নৌকা ও জাল কিনে বড়াল নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু সংখ্যালঘুদের এই জাল-নৌকায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুনে জাল ও নৌকা পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে জীবন ও জীবিকা নিয়ে চিন্তায় পড়েছেন হালদারপাড়ার বাসিন্দারা। মঙ্গলবার রাতের কোনো এক সময় নদীর ঘাটে বেঁধে রাখা নৌকায় আগুন ধরিয়ে দেয়া হয়। এতে নৌকায় থাকা জালটিও পুড়ে যায়।

স্থানীয় বাসিন্দা হীরেন চন্দ্র হালদার জানান, গ্রামের সুধান্ন হালদার, হরিপদ হালদার, কালিপদ হালদার, জিতেন হালদার, বৃন্দাবন হালদার, নয়ন চন্দ্র হালদার, বিকাশ চন্দ্র হালদার, পরিমল চন্দ্র হালদারসহ তারা মোট ৫৭ জন টাকা তুলে ৫০ হাজার টাকা দিয়ে একটি নৌকা তৈরি করেন। এছাড়া আড়াই লাখ টাকা দিয়ে কেনেন ৪০০ মিটার জাল।

এই জাল ও নৌকায় করেই তারা মাছ ধরে সংসার চালান। প্রতিদিনের মতো মাছ ধরা শেষে মঙ্গলবার সন্ধ্যায় তারা নুরনগর খয়েরমিল এলাকার ঘাটে নৌকা বেঁধে রেখে চলে যান। রাতে দুর্বৃত্তরা নৌকাটিতে আগুন ধরিয়ে দেয়। এতে জাল ও নৌকা পুড়ে নষ্ট হয়ে যায়। সকালে খবর পেয়ে সংখ্যালঘু পরিবারগুলোর নারী-পুরুষরা বড়ালের পাড়ে ছুটে যান। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

আড়ানী মৎস্যজীবি সময়বায় সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার হালদার বলেন, ‘এমনিতেই এলাকায় নদী-নালা নেই। সব শুকিয়ে গেছে। বড়াল নদীতে কিছুটা পানি আছে। এই নদীতে আমরা যৌথভাবে নৌকা ও জাল কিনে মাছ ধরে জীবিকা নির্বাহ করি। রাতে কে বা কারা সেগুলো পুড়িয়ে দিয়েছে। আমরা এখন সংসার চালাবো কিভাবে?’

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, ‘ঘটনাটি শুনেছি। মাছ ধরা নিয়ে দ্বন্দ্বের জের ধরে নৌকা ও জালে আগুন দেয়া হতে পারে। আমরা বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিচ্ছি। তবে এ ঘটনায় বুধবার সন্ধ্যা পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ হয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে জড়িতদের খুঁজে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে