,

ইসরাইলী শরিয়া আদালতে প্রথম মুসলিম নারী বিচারক

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইল তাদের শরিয়া আদালতে প্রথমবারের মতো একজন আরব মুসলিম নারী অ্যাটর্নিকে বিচারক হিসেবে নিয়োগ দিয়েছে। গত মঙ্গলবার এ নিয়োগ দেয়া হয়।

নবনিযুক্ত নারী বিচারকের নাম হানা খতিব। তিনি ইসরাইলের উত্তরাঞ্চলীয় তামরা শহরের একজন অ্যাটর্নি। এর মাধ্যমে শরিয়া আদালতের ”কাজী” হলেন হানা খতিব।

উল্লেখ্য, ইসরাইলে পারিবারিক আইন – যেমন, বিয়ে, তালাক, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি বিষয়গুলো ধর্মীয় আদালতের আওতাধীন। সেদেশের প্রত্যেক ধর্মের মানুষের জন্য পৃথক ধর্মীয় আদালত রয়েছে। এরকম আদালতের সংখ্যা নয়টি। রয়েছে আপিল আদালতও। হানাকে নিয়ে শরিয়া আদালতে বিচারকের সংখ্যা দাঁড়াবে ১৮ জন।

হানা খতিব শুধু মুসলমানদের শরিয়া আদালতের প্রথম নারী বিচারকই নন, বরং তিনি ইসরাইলের সব ধর্মীয় আদালতের প্রথম নারী বিচারক।

ইসরাইলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন আগামী কয়েক সপ্তাহের মধ্যে হানা খতিবকে শপথ পাঠ করাবেন।

হানা খতিবকে যে কমিটি এ পদের জন্য মনোনীত করেছে তার প্রধান হলেন ইসরাইলের বিচারমন্ত্রী আয়েলেত শাকেদ। তিনি চরম দক্ষিণপন্থী হোম পার্টির নেত্রী। তিনি এক বিবৃতিতে বলেন, শরিয়া আদালতে নারী বিচারক নিয়োগের কাজটি আরো অনেক আগেই হওয়া উচিত ছিল। যাহোক, এই নিয়োগটি ইসরাইলের আরব সমাজ ও আরব নারীদের জন্য একটা গ্রেট নিউজ। তাকে মনোনীত করতে পেরে আমি খুবই রোমাঞ্চিত বোধ করছি। আশা করছি, এর মাধ্যমে আরো নারীর নিয়োগ লাভের পথ খুলে যাবে।

ইসরাইলী পার্লামেন্টের আরব নারী সদস্য আইদা তৌমা-স্লিমান এ নিয়োগকে ”ঐতিহাসিক পদক্ষেপ” আখ্যায়িত করে বলেন, এটা আমাদের দীর্ঘ আইনী লড়াইয়ের বিজয়। এর ফলে সকল ইসরাইলী আরব উপকৃত হবে। সূত্র : ডন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে