,

বন্যার সুযোগে চালের মূল্যবৃদ্ধির চেষ্টা করছে ব্যবসায়ীরা : খাদ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে হাওরাঞ্চলে সৃষ্ট বন্যার সুযোগ নিয়ে ব্যবসায়ীরা চালের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

বুধবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন।

কামরুল ইসলাম বলেন, ‘হাওরাঞ্চল নিয়ে ভুল সংবাদ ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। এই সুযোগে কিছু ব্যবসায়ী ও মিল মালিকরা চালের দাম বাড়ানোর চেষ্টা করছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘অকাল বন্যায় হাওরাঞ্চলে বোরোসহ মৌসুমি ফসল পানিতে ভেসে গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। সেখানে যে পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে, সেই ক্ষতি কাটিয়ে উঠতে সমস্যা হবে না। সরকারের ভাণ্ডারে যথেষ্ট খাদ্য রয়েছে। এছাড়া যে পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে তা জাতীয় পর্যায়ের উৎপাদিত ফসলের তুলনায় খুবই কম।’

কামরুল ইসলাম বলেন, ‘আমাদের দেশে বছরে সাড়ে তিন কোটি মেট্রিক টন চাল উৎপাদন হয়। এর মধ্যে ২৫ থেকে ৩০ লাখ মেট্রিক টন চাল পশুসহ অন্যান্য খাতে খরচ হয়। তারপরেও তিন কোটি ১৫ থেকে ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ থাকে। সে তুলনায় মানুষের চাহিদা ২ কোটি ৯০ থেকে ৯২ লাখ মেট্রিক টন। সে হিসাবে আমাদের ১৫ থেকে ২০ লাখ মেট্রিক টন মজুদ থাকছে।’

সাংবাদিকদের প্রশ্ন করে খাদ্যমন্ত্রী বলেন, হাওর অঞ্চলে ছয় লাখ মেট্রিক টন বোরো ধানের ক্ষতি হয়েছে। আমাদের তিন কোটি মেট্রিক টন চাল থেকে ৬ লাখ মেট্রিক টন চাল নষ্ট হওয়ায় বাংলাদেশ বড় ধরনের ক্ষতি হয়েছে সেটা কিভাবে মনে করেন?

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, সাম্প্রতিক সময়ে অকাল বন্যা ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে হাওরাঞ্চলের ছয় জেলা। এতে হাওরে মোট এক লাখ ৪১ হেক্টর ফসলের ক্ষতি হয়েছে। এটি শুধু শাকসবজি ও বোরো ধানের হিসাব।

দ্বিতীয় ফুড এন্ড এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৭, ২য় এগ্রোক্যাম বাংলাদেশ এক্সপো-২০১৭ ও ২য় ইন্টারন্যাশনাল পোল্ট্রি এন্ড লাইভস্টোক বাংলাদেশ এক্সপো-২০১৭’ শিরোনামে বাংলাদেশের খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত সেক্টরের সর্ববৃহৎ আন্তর্জাতিক এই প্রদর্শনীটি শুরু হয়েছে আজ। ২৯ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের