,

‘ইউরোপের জন্য চিরকাল অপেক্ষা করবে না তুরস্ক’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, ইউরোপের দরজায় প্রবেশের জন্য তুরস্ক চিরকাল অপেক্ষা করবে না। যদি কিছু সদস্য দেশে ইসলামফোবিয়া বাড়তে থাকে এবং তারা যদি বৈরীতা অব্যাহত রাখে তাহলে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশের আলোচনা থেকে সরে আসবে।

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। প্রেসিডেন্টে ক্ষমতার পরিধি বাড়ানোর গণভোটে জয় পাওয়ার দুই সপ্তাহ পর এরদোয়ান এ সাক্ষাৎকার দিলেন।

তুর্কি প্রেসিডেন্ট অভিযোগ করেছেন, ইউরোপীয় মানবাধিকার সংস্থা তুরস্ককে যে পর্যবেক্ষণের তালিকায় রেখেছে তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত। আঙ্কারা এই পদক্ষেপকে অনুমোদন করে না।

ইউরোপীয় কাউন্সিলের পার্লামেন্টারি অধিবেষনে এর আগে বলা হয়েছিল, গত বছর ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পর এরদোয়ান সরকার তুরস্কে ব্যাপক হারে গ্রেপ্তার ও নির্যাতন চালাচ্ছে। অধিবেষনে মানবাধিকার লঙ্ঘন ও এরদোয়ানের ক্ষমতা কেন্দ্রীভূত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

এরদোয়ান বলেছেন, ‘ইইউ তুরস্কের জন্য তাদের দরজা বন্ধ করছে কিন্তু তুরস্ক তার দরজা কারো জন্য বন্ধ করেনি।’

ইউরোপে প্রবেশের বিষয়ে উল্লেখিত ১৯৬৩ সালের আঙ্কারা চুক্তির উল্লেখ করে তিনি বলেন, ‘তারা যদি গুরুত্বের সঙ্গে কাজ না করে তাহলে আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। আমাদেরকে কেন দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে? আমরা ৫৪ বছর ধরে কথা বলছি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের