,

হঠাৎ কেউ অজ্ঞান হলে কী করবেন?

news-image

স্বাস্থ্য ডেস্ক : মস্তিষ্কের রক্তক্ষরণ, শরীরে পানি ও লবণের ঘাটতি, রক্তে সুগারের মাত্রা অনেক কমে যাওয়া ইত্যাদি বিভিন্ন কারণে অজ্ঞান হওয়ার সমস্যা হয়। অনেক সময় এটি মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

কেউ অজ্ঞান হলে যা করবেন

১. অজ্ঞান লোককে লম্বা করে সমতল স্থানে শুইয়ে দিন। খেয়াল রাখতে হবে, পা যেন মাথার চেয়ে উঁচুতে অবস্থান করে।

২. সব জামা ঢিলে করে দিন।

৩. মাথার পেছনের দিকে সামান্য হেলিয়ে দিন, যেন মুখ খোলা থাকে। এতে শ্বাস-প্রশাস নিতে সহজ হয়।

৪. বাতাসের ব্যবস্থা করুন। ফ্যান না থাকলে পত্রিকা বা যেকোনো বস্তু দিয়ে বাতাস করুন।

৫. ভেজা কাপড় দিয়ে মুখ ও ঘাড় মুছে দিতে থাকুন।
৬. এ সময় খিঁচুনিও হতে পারে। খিঁচুনি হলে আঘাত লাগতে পারে, এমন কিছু থাকলে সামনে থেকে সরিয়ে দিন। দয়া করে খিঁচুনি রোগীকে জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না। দ্রুত একপাশ ফিরিয়ে শুইয়ে দিন।

৭. পাশাপাশি রোগীকে যত দ্রুত সম্ভব নিরাপদ জায়গায় সরিয়ে আনুন।

৮. শ্বাস বন্ধ থাকলে কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিতে হবে।

সাধারণত অজ্ঞান হওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যেই মানুষ আবার জ্ঞান ফিরে পায়। এর চেয়ে বেশি সময় ধরে কেউ অজ্ঞান থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যান।

যা করবেন না
১. কোনো অবস্থাতেই রোগীকে ঝাঁকাবেন না। অজ্ঞান রোগীর মুখে বা গালে চড়-থাপ্পড় মেরে জাগানোর চেষ্টা করবেন না।

২. পরিপূর্ণভাবে জ্ঞান ফিরে না পাওয়া পর্যন্ত কিছু পান করতে দেবেন না। এতে গলায় পানীয় আটকে যাওয়ার আশঙ্কা থাকে।

৩. বিনা কারণে তাকে সরাতে চেষ্টা করবেন না।

৪. অজ্ঞান ব্যক্তিকে কখনোই বসা বা দাঁড় করানোর চেষ্টা করবেন না।

লেখক : সহকারী অধ্যাপক, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ, সাভার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে