,

বিদ্যুতের খুঁটি থেকে বৃদ্ধার আত্মহত্যার চেষ্টা (ভিডিওসহ)

news-image

অনলাইন ডেস্ক : নিজের সম্পত্তি ফিরে পেতে মরোক্কোর এক বৃদ্ধা ৬০ফিট উঁচু বিদ্যুতের খুঁটি থেকে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন।সোমবার রাজধানী রাবাতে এই ঘটনা ঘটে।

ঐ বৃদ্ধা ব্যস্ত শহরে সবার চোখ ফাঁকি দিয়ে খুঁটিতে উঠে দু’ ঘন্টা বসে থাকেন। সেসময় বৃদ্ধা কান্নাকাটি করতে থাকেন এবং মরোক্কোর বাদশাহ মোহাম্মদ ৭ম এর দীর্ঘায়ু কামনা করতে থাকেন।

তাকে রক্ষা করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে বুঝিয়ে শুনিয়ে নামাতে ব্যর্থ হন। শেষে বৃদ্ধাকে বোকা বানিয়ে নামিয়ে আনার কৌশল করে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কমান্ডার স্থানীয় মানুষের সঙ্গে পরামর্শ করে বলেন, সবাই তার প্রশংসা করে হাততালি দিতে দিতে স্লোগান দেবেন। আর সেসময় ফায়ার সার্ভিসের দু’ সদস্য পেছন দিয়ে ইলেক্ট্রিক মই দিয়ে তাকে ধরে নামিয়ে আনবে।

অবশেষে কমান্ডারের বুদ্ধি কাজে লাগে। সবাই যখন উচ্চ আওয়াজ করে তার প্রশংসা করতে থাকেন, পেছন দিয়ে ফায়ার সার্ভিসের ইলেক্ট্রিক মই দিয়ে দু’ সদস্য তাকে ধরে ফেলেন।

যদিও বৃদ্ধা না নামার জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু অবশেষে কোন দুর্ঘটনা ছাড়াই তাকে মাটিতে নামিয়ে আনা সম্ভব হয়।

https://youtu.be/a6uS_48_ZIg

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের