,

জানেন, কিভাবে শাওনকে প্রপোজ করেছিলেন হুমায়ূন আহমেদ?

news-image
বিনোদন ডেস্ক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং অভিনেত্রী-সঙগীত শিল্পী মেহের আফরোজ শাওনের বিয়ে নিয়ে নানা রকম আলোচনা রয়েছে। জানেন, কিভাবে শাওনকে প্রপোজ করেছিলেন হুমায়ূন আহমেদ?এই ব্যক্তিগত বিষয়েরই কিছু অংশ এবার শাওন জানালেন ভারতের পশ্চিমবঙ্গের পত্রিকা আনন্দবাজারকে। বুধবার প্রকাশিত প্রতিবেদনে শাওন বলেন, ‘উনি বলেছিলেন, গুহাচিত্র যারা আঁকতেন তাদেরও কাউকে লাগত ওই অন্ধকারে প্রদীপটা ধরে রাখার জন্য। যাতে সেই চিত্রকর নিজের কাজটা করতে পারেন। তুমি কি আমার জন্য সেই আলোটা ধরবে?’

তোলপাড় হয়ে গিয়েছিল কিশোরী মেহের আফরোজ শাওনের পৃথিবী। চুপ করে থেকেছিলেন কয়েকটা দিন। ‘কী বলব বলুন! ওই কথার মর্মোদ্ধার করার মতো বয়সও নয় সেটা। তারই চার-পাঁচ দিন পর উনি আবার বললেন, সেন্ট মার্টিন দ্বীপে যদি একা চলে যাই, সব ছেড়ে? তুমি থাকবে? আর কিন্তু উত্তর দিতে দেরি করিনি আমি। বলেছিলাম, থাকব। সবসময় থাকব।’

কথা রেখেছিলেন শাওন। হিমুর স্রষ্টা প্রবাদপ্রতিম এই মানুষটির হাত ছাড়েননি তার মৃত্যু অবধি। তার অনেক আগে থেকেই বাংলাদেশে ঝড় উঠেছিল হুমায়ূনের দ্বিতীয় এবং অসমবয়সী বিবাহ নিয়ে। ছড়িয়েছিল অনেক রটনা, যা এখনও বয়ে বেড়াতে হচ্ছে শাওনকে।শাওন বলেন, ‘সেই ক্লাস সিক্স-এ পড়ার সময় থেকেই তো ওনার নাটকে অভিনয়, গান করি। ইউনিটের কেউ যদি গান জানতেন, উনি রিহার্সালের পর তার কাছে শুনতে চাইতেন। সেই ভাবে আমার কাছেও অনেক বার শুনতে চেয়েছেন। আমি খুব চটপট গান তুলে নিতে পারতাম বলে আমার নাম দিয়েছিলেন টেপ রেকর্ডার!’

মেয়ের বান্ধবী ছিলেন শাওন। মেয়ের বান্ধবীকেই বিয়ে করেছেন হুমায়ূন আহমেদ। এমন একটি কথা প্রচলিত আছে। এ বিষয়ে শাওন বলেন, ‘কস্মিনকালেও হুমায়ূনের মেয়ের সঙ্গে বন্ধুত্ব দূরস্থান, কোনো পরিচিতিও ছিল না। থাকবেই বা কী করে! আমাদের স্কুল-কলেজ সবই তো আলাদা। পরিচয়ের সূত্রটা তো ছিল গান।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের