,

রোববার বিধ্বস্ত হাওর পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : অকাল বন্যায় বিধ্বস্ত হাওর এলাকা পরিদর্শনে যাবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার প্রধানমন্ত্রী হাওরের পরিস্থিতি সরেজমিনে দেখতে সুনামগঞ্জ জেলা সফর করবেন। বুধবার দুপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্চের শেষে অকাল বন্যায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ হাওরাঞ্চলের প্রায় সব বোরো ফসল তলিয়ে যায়। এটাই হাওরের একমাত্র ফসল। এই ফসল হারিয়ে মানুষ এখন দিশেহারা।

বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই হাওরাঞ্চল অবস্থিত। রোবো ফসল ডুবে যাওয়ার পর সেখানে শুরু হয় মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণীর মড়ক। যার ফলে বিভিন্ন স্থানে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি পানিতে চুন ফেলে বিষক্রিয়া কাটানোর চেষ্টা করা হচ্ছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পক্ষ থেকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি করা হলেও ‘আইনবলে’ সরকার তা আমলে নেয়নি। তবে সরকারের পক্ষ থেকে হাওরে নানা ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে