,

হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করুন : সুজন

news-image

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। হাওরাঞ্চলের কৃষকদের আগামী বৈশাখী ফসল তোলার আগ পর্যন্ত সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি অব্যাহত রাখারও দাবি জানিয়েছে সংগঠনটি। জাতীয় প্রেসক্লাবে আজ হাওর এলাকার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে সুজনের সহযোগী সমন্বয়কারী সানজিদা হক বিপাসা লিখিত বক্তব্যে সাম্প্রতিক সময়ে হাওরাঞ্চলে ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের আলোকে পরিসংখ্যান তুলে ধরে এ দাবি জানান। হাওরাঞ্চল নিয়ে দুযোগ ও ত্রাণমন্ত্রী এবং সচিবের বক্তব্যরও সমালোচনা করা হয় সংবাদ সম্মেলনে।

সুজনের নির্বাহী সদস্য এবং বিশিষ্ট লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, আমাদের দেশে মানুষের বেশি সংখ্যক মানুষের মৃত্যু না হলে সেটাকে দুর্যোগ বলা হয় না। সচিব মহোদয় নাকি বলেছেন কোনো এলাকায় অর্ধেক লোক মারা না গেলে সেখানে দুর্গত এলাকা ঘোষণা করা যায় না, এটা ঠিক নয়। মানুষের মৃত্যুর সংখ্যা দিয়ে নয়, সংশ্লিষ্ট এলাকার ক্ষয়ক্ষতি বিবেচনা করে দুর্গত এলাকা ঘোষণা করা উচিত।

তিনি সরকারকে হাওরাঞ্চলের মানুষকে আগাম বন্যার হাত থেকে রক্ষায় স্থায়ী সমাধানে স্বল্প, দীর্ঘ ও মধ্যমেয়াদি পরিকল্পনা নিয়ে আগানোর পরামর্শ দেন। একইভাবে ইউরেনিয়াম নিয়ে বিজ্ঞানীদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ারও সমালোচনা করেন সৈয়দ আবুল মকসুদ।

তিনি বলেন, ওই এলাকায় হাজার হাজার হাস-মুরগি মারা গেছে। মৃত এসব হাস-মুরগি ল্যাবরেটরিতে পরীক্ষা-নিরীক্ষার পর প্রকৃত অবস্থা ব্যাখ্যা দেওয়া তাদের উচিত ছিল।

সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার তার বক্তৃতায় পুরো এক বছর দুযোগপূর্ণ হাওরাঞ্চলে সরকারের ত্রাণসহ কৃষকদের অন্যান্য সহযোগিতা চালিয়ে যাওয়ার দাবি জানান। তিনি বলেন, আগাম বন্যার ফলে এবার ওই এলাকায় ৬ লাখ টন খাদ্য উৎপাদন হচ্ছে না। আজ দেখতে পেলাম চলনবিলেও আগাম বন্যা দেখা দিয়েছে। সেখানে কাঁচা-পাকা ধান কাটার জন্য মাইকিং করা হচ্ছে। তাই এবার দেশে ফসল ভালো হবে কি হবে না তা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। দেশে যাতে খাদ্য সংকট না হয় সে জন্য সরকারকে এখনই নজর দেওয়ার পরামর্শ দেন তিনি।

বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি-অনিয়মের চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। হাওর এলাকায় ঠিকাদারদের অনিয়মের অভিযোগ তুলে স্থানীয় এমপির বাড়িতে হামলার ঘটনার তদন্তও দাবি করেন তিনি। তিনি বলেন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে ঠিকাদারদের যে যোগসাজশ আছে তা এতেই স্পষ্ট।

সুজন সম্পাদক ড. বদউল আলম মজুমদার বলেন, যাদের অবহেলা ও দুর্নীতির কারণে হাওরে বাঁধ ভেঙে গেছে, কৃষকের ফসল তলিয়ে অফুরন্ত ক্ষতি হয়েছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ওই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়ে তিনি প্রশ্ন তোলেন, এতে সরকার এত দ্বিধা-দ্বন্দ্ব কেন?

সুজন সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের সভাপতিত্বে অধ্যাপক স্বপন আদনান বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের