,

‘চকোলেট বয়’ পছন্দ করি না: বিয়ের পাত্র নিয়ে রাইমা

news-image

বিনোদন প্রতিবেদক : সুচিত্রা সেনের নাতনী তিনি। টলিউডে নাম অর্জন করে তিনি ছুটেছিলেন বলিউডে। রাইমা সেন বলিউডে তেমন নাম করতে না পারলেও কলকাতার ছবিতে এখনো তিনি দারুণ জনপ্রিয়।

‘২০০৬ বারাণসী’ নামের একটি হিন্দি ছবিতে খুব শিগগিরই দেখা যাবে তাকে। তবে এরপর আর বলিউডের বাণিজ্যিক ছবিতে তাকে দেখা যাবে না বলে জানিয়েছেন রাইমা। অভিনেত্রী জানিয়েছেন, তিনি এখন থেকে শুধুমাত্র বাংলা সিনেমায় মনোনিবেশ করতে চান। এই কারণে তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন।

প্রেম-বিয়ে নিয়ে ভারতীয় একটি বাংলা মাধ্যমের মিডিয়ায় কথা বলেছেন রাইমা। প্রেমের বিষয়ে বলা হচ্ছে, তিনি এখনো সিঙ্গেল। তবে শোন গিয়েছিল ব্যবসায়ীর সঙ্গে তার সম্পর্ক ছিল। বিয়ে নিয়ে বলা হচ্ছে সময়ের ব্যাপার। রাইমা বলেন, সময় হলে নিশ্চয়ই জানতে পারবেন।

কেমন স্বামী পছন্দ করেন জিজ্ঞেস করলে রাইমা জানান, সুন্দর কথা বলা, শিক্ষিত পরিবারের স্বামী চাই। বিয়েতে পরিবারের বিষয়টা ভাবতে হবে। ছেলেদের গ্রুমিং ওখান থেকে হয়। বিশেষ করে কথা বলা, ম্যানার্স সব ওখান থেকেই আসে। আর বড় পরিবার থেকে এলে আমাদের মতো অভিনেত্রীকে বুঝতে পারবে। দিন-রাতের শিডিউলটা বুঝতেও সেই পুরুষের কোনও অসুবিধে হবে না।

তিনি আরো বলেন, ‘আমি কোনও দিনই গুড লুকিং বা ‘চকোলেট বয়’ পছন্দ করি না। তবে হি মাস্ট বি সেক্সি!’

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে