,

যে কোনো মুহূর্তে সরকারের পতন : দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে হাওর অঞ্চলকে জাতীয় দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ দাবী করেন।

শামসুজ্জামান দুদু আরও বলেছেন, এই সরকার সকল দিক থেকে ব্যর্থ। ভারত সফরে দেশটিকে বাংলাদেশের সব কিছু বিকিয়ে দেয়ায় জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হয়েছে। তাদের সময় ফুরিয়ে এসেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার পদত্যাগ দাবি করে তিনি বলেন, হাওর অঞ্চলে বিপর্যয় সরকারের দুর্নীতির অংশ। যথা সময়ে তারা পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ হাওর অঞ্চলের দুর্যোগ মোকাবেলায় মন্ত্রী এবং তার সচিব সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতার দায়ে আমরা তাদের পদত্যাগ দাবি করছি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে