,

যে কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল দেয়নি ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণার শেষ তারিখ ছিল গতকাল—২৫ এপ্রিল। কিন্তু টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া দলগুলোর মধ্য একমাত্র ভারতই স্কোয়াড ঘোষণা করেনি। আইসিসির সঙ্গে অর্থকড়ি ভাগাভাগি নিয়ে বেশ কিছু দিন ধরেই দ্বন্দ্বে জড়িয়ে আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চ্যাম্পিয়নস ট্রফি বয়কটের হুমকিও তারা দিয়েছে। নির্ধারিত সময়ের শেষ দিনে দল ঘোষণা না করে বিসিসিআই সে পথেই হাঁটছে কি না, এ নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। তবে ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, টুর্নামেন্ট বয়কটের মতো ‘হার্ড লাইন’ অবস্থানে না থাকলেও আইসিসির ওপর প্রচ্ছন্ন একটা চাপ সৃষ্টির জন্যই নির্ধারিত সময়ে দল দেয়নি ভারত।

আইসিসির অনেক নিয়মেরই ব্যত্যয় ঘটে। দল ঘোষণাসংক্রান্ত নিয়মেরও ব্যতিক্রমের সুযোগ আছে আইসিসির সংবিধানে। বিশেষ কোনো কারণে যেকোনো দেশই বৈশ্বিক প্রতিযোগিতার জন্য নিজেদের স্কোয়াড ঘোষণায় দেরি করতে পারে। তবে এ জন্য আইসিসির অনুমোদন লাগে। তবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ব্যাপারটি এখনো পর্যন্ত আইসিসিকেও নাকি জানায়নি।

দল ঘোষণা না করা নিয়ে টাইমস অব ইন্ডিয়াকে বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতীয় দলে কে কে খেলবে, এটা সবাই জানে। দল ঘোষণাটা আসলে একটা আনুষ্ঠানিকতা। ব্যাপারটি নিয়ে আমাদের কোনো তাড়া নেই। আমরা যদি মে মাসের ৫ তারিখের পরেও দল ঘোষণা করি, তাতে সমস্যা কোথায়। আইসিসি কি ভারতকে এই টুর্নামেন্টে অংশ নিতে দেবে না!’
বিসিসিআই কর্তার কণ্ঠে চাপ সৃষ্টিরই সুর। আগামী ১ থেকে ১৮ জুন ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের পর দ্বিতীয় বৃহত্তম এই ওয়ানডে টুর্নামেন্ট।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের