,

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ফেন্সিডিলসহ ২ মাদককারবারী আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে ২৬ কেজি গাজাঁ সহ শিপন মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা।আজ বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আটক শিপন জেলার সদর উপজেলার সুিহলপুর এলাকার লেজন মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সরাইল বিশ্বরোড এলাকায় অভিযান চালায়। এসময় শিপনকে তল্লাশী করা হলে তার কাছ থেকে ২৬ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। আটককৃত শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

এদিকে আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার আজমপুর রেলওয়ে স্টেশন থেকে ৬ কেজি গাঁজা ও ৩২ বোতল ফেন্সিডিলসহ রফিকুল ইসলাম (৪০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। আটক রফিকুল কুমিল্লা জেলার মুরাদনগরের মোঃ মতিনুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশনটির সিগন্যাল রুম থেকে ৬ কেজি গাঁজা এবং ২০ বোতল এবং রফিকুলের দেহ তল্লাশি করে আরো ১২ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার বলেন, উদ্ধারকৃত মাদকসহ সহ আসমী রিফকুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে ।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা