,

দুর্ভিক্ষ ঝুঁকিতে ইয়েমেনের প্রায় দেড় কোটি মানুষ

news-image

জরুরি সহায়তা না পেলে ইয়েমেনের এক কোটি ৭০ লাখ মানুষ চরম দুর্ভিক্ষের মধ্যে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার ইয়েমেনের জনগণের জন্য তহবিল সংগ্রহের জন্য সুইজারল্যান্ডের জেনেভায় এক সম্মেলনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ আশঙ্কা প্রকাশ করেন। খবর আল-জাজিরার।

Yemen

ওই সম্মেলনে দাতা দেশগুলো ইয়েমেনকে ১.১ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় অর্ধেক বলে জানিয়েছে জাতিসংঘ।

তীব্র খাদ্য সংকটে দিন কাটাচ্ছে ইয়েমেনের বিশ লাখের বেশি শিশু। সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অারও জানান, খাদ্য ও জরুরি সাহায্যের অভাবে প্রতি ১০ মিনিটে একজন করে পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যাচ্ছে। এখানে যখন সম্মেলন চলছে তখন ইয়েমেনে ৫০ জন শিশু মারা যাচ্ছে। এই মৃত্যু ঠেকানো যাচ্ছে না।

Yemen

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের ২ কোটি ৫৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের জন্যই জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা