,

‘কোনো দেশের প্রধান বিচারপতিরা এত উষ্মা প্রকাশ করেন না’

news-image

নিজস্ব প্রতিবেদক : পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা জনসম্মুখে এত উষ্মা প্রকাশ করেন না বলে দাবি করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

বুধবার সচিবালয়ের নিজ দফতরে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন মন্ত্রী এ কথা বলেন।

এর আগে মঙ্গলবার হবিগঞ্জ বার লাইব্রেরির দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক তা প্রশাসন কখনও চায়নি বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

তিনি বলেন, বিচার বিভাগের সঙ্গে সব সময় বিমাতাসুলভ আচরণ চলে আসছে। এটি আজকে নয়, এ সরকার নয় শুধু, সব সরকারের আমলেই করা হয়। প্রশাসন কোনোদিনই চায়নি বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো দেশের প্রধান বিচারপতিরা জনসম্মুখে এত উষ্মা প্রকাশ করেন না। তার যদি কোনো ক্ষোভ-দুঃখ থাকে, তাহলে সেটা আমাদের কাছে বললেই পারেন।

তিনি বলেন, এ সরকার বিচার বিভাগের উপর কখনো কোনো রকম হস্তক্ষেপ করে না, করবেও না।

এর আগেও বিভিন্ন সময় বিচার বিভাগের স্বাধীনতাসহ নানা বিষয়ে উষ্মা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা