,

ধোনিকে পেতে ‘পাজামা’ বিক্রি করতে রাজি শাহরুখ!

news-image

স্পোর্টস ডেস্ক : মহেন্দ্র সিং ধোনিকে কলকাতা নাইট রাইডার্সে পেতে চান কেকেআরের মালিক বলিউড তারকা শাহরুখ খান। ভারতের সবচেয়ে সফল অধিনায়ককে পেতে কে না চান বলুন! কিন্তু শাহরুখ তাঁকে পেতে এমনই মরিয়া যে পারলে নিজের সর্বস্ব বিকিয়ে দিতে রাজি। শাহরুখ নিজেই বলেছেন, ধোনিকে কলকাতায় পেতে নিজের পাজামাও বিক্রি করে দিতে পারেন তিনি।

আইপিএলের অন্যতম সফল অধিনায়ক ধোনি। চেন্নাই সুপারকিংসের অধিনায়ক হিসেবে দুবার এই টুর্নামেন্ট জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। জিতেছেন চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিও। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলোয় ধোনির দারুণ ‘ফিনিশিং’ চেন্নাইকে পরিণত করেছিল দুর্দান্ত দলে। ম্যাচ ফিক্সিং-কাণ্ডে চেন্নাই দুই বছরের জন্য আইপিএল থেকে বহিষ্কৃত হওয়ায় ধোনির ঠাঁই হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুনে সুপাজায়ান্টস দলে। কিন্তু এই দলে খেলাটা কি উপভোগ করছেন ধোনি? মুখে কিছু বলেননি। কিন্তু দুই মৌসুম ধরে তাঁকে ঘিরে যা যা হয়েছে, তাতেই তো অনেক কিছু পরিষ্কার। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ায় তাঁকে খেলতে হচ্ছে অস্ট্রেলীয় স্টিভ স্মিথের অধীনে। ব্যাপারটি নিশ্চয়ই খুব ভালো লাগার কথা নয় ভারতকে তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট জেতানো (ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি) ধোনির।

পরের মৌসুমে নিষেধাজ্ঞা শেষ হচ্ছে চেন্নাই সুপার কিংসের। ধোনি কি তখন ফিরবেন পুরোনো দলে? তার আগেই অবশ্য ধোনির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক বলিউড তারকা শাহরুখ খান, ‘আমি ধোনিকে নিজের পাজামা বিক্রি করে হলেও নিতে আগ্রহী। তবে সেটি সম্ভব হবে ধোনিকে যদি নিলামে তোলা হয় তবেই।’
পরের মৌসুমে ধোনিকে নিয়ে না আবার আইপিএল দলগুলোর মধ্যে কাড়াকাড়ি পরে যায়! সূত্র: এনডিটিভি।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা