,

পর্তুগালে ৪৩তম স্বাধীনতা ও বিপ্লবী দিবস পালিত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্তুগালে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীদের অংশগ্রহণের মাধ্যমে পালিত হয়েছে ৪৩তম স্বাধীনতা ও বিপ্লবী দিবস।

১৯০১ সালে রাজতন্ত্রের অবসানের পর পর্তুগালের জনগণের প্রত্যাশা ছিল রাষ্ট্রে মানুষের সম-অধিকার চালু হবে, কিন্তু সেই আলোর মুখ দেখেনি পর্তুগালের সাধারণ মানুষ। ঠিক সেই সময় আবারো আন্তোনিও সালাজার রাষ্ট্রে পরিচালনার আসনে এসে চালু করে একনায়কতন্ত্র শাসন (১৯৩২-১৯৬৮) আর ওই একদলীয় শাসনব্যবস্থার বিরুদ্ধে তৎকালীন একদল সেনার অভ্যুত্থানের মাধ্যমে ১৯৭৪ সালে ২৫ এপ্রিল পর্তুগালে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র। ওই ব্যবস্থা থেকে মুক্ত হয়ে চালু হওয়া বহুদলীয় গণতন্ত্রকে পর্তুগালের জনগণ পালন করে থাকে তাদের স্বাধীনতা ও বিপ্লবী দিবস।

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটিকে পর্তুগিজরা পালন করে থাকে। দেশটির রাজধানী লিসবনে আয়োজিত স্বাধীনতা ও বিপ্লবী দিবসের র‍্যালিতে অংশ নেয় পর্তুগালের সব শ্রেণির পেশাজীবী, শিশু কিশোর, সব রাজনৈতিক, মানবাধিকার এবং সামাজিক সংগঠনসহ প্রায় শতাধিক সংগঠন ও পর্তুগাল বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা। এই দিনে সব সংগঠন তাদের দাবি রাষ্ট্রের কাছে তুলে ধরে। তার ব্যতিক্রম নয় বিভিন্ন দেশের প্রবাসীরাও। সবার জন্য কাজ ও বর্ণবৈষম্য দূর করে অভিবাসনের আইন সহজ করে সবার জন্য সুন্দর একটি সমাজ গঠনের দাবি জানান বাংলাদেশি প্রবাসীরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা