,

জঙ্গি রাজীব গান্ধী সাতদিনের রিমান্ডে

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত জেএমবি সদস্য তুহিন হত্যা মামলায় জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে গাইবান্ধা আমলী আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস এই রিমান্ড আদেশ দেন।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বক্কর সিদ্দিক জানান, জঙ্গি রাজীব গান্ধীর ১০ দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার দুপুরে আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ২০১৬ সালের ৯জুন জঙ্গি জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে গোপন বৈঠক করছিলো জঙ্গি সংগঠন জেএমবির সক্রিয় সদস্য তুহিনসহ বেশ কয়েকজন। এ খবর পেয়ে পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তুহিনসহ সংঘবদ্ধ জেএমবির সদস্যরা পুলিশের উপর গুলি ছোঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থলে জেএমবির সদস্য তুহিন গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওসি বলেন, ‘রিমান্ডে এনে রাজীব গান্ধীকে জিজ্ঞাসাবাদ করলে তুহিন হত্যার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের