,

বিমানবাহী রণতরী সাগরে ভাসাল চীন (ভিডিও)

news-image

এবার নিজেদের তৈরি বিমানবাহী রণতরী সাগরে ভাসালো চীন। দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর টার্মিনাল হাই আলটিটিউড এরিয়া ডিফেন্স (থাড) এন্টি মিশাইল সিস্টেম মোতায়েনের কারণে কোরীয় দ্বীপে উত্তেজনা বিরাজ করছে। এমন সময়েই সাগরে রণতরী ভাসিয়েছে চীন।

বুধবার সাগরে ভাসানো নতুন রণতরীটির নাম এখনো প্রকাশ করা হয়নি। শিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশের দালিয়ানে জাহাজ নির্মাণের স্থানে রণতরীটির উদ্বোধন করা হয়েছে। চীনের নৌবাহিনীর গর্বিত প্রকৌশলীরা স্থানীয় সময় সকাল নয়টায় উদ্বোধন করেছেন।

নতুন এই রণতরীটি চীনের প্রথম রণতরী লিয়াওনিং থেকে সামান্য বড়। লিয়াওনিং অবশ্য চীনের নিজের তৈরি নয়। এটি নির্মাণ করেছে সোভিয়েত ইউনিয়ন।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নতুন রণতরীটির ওজন ৭০ হাজার টন। রণতরীটি ৩১৫ মিটার দীর্ঘ এবং ৭৫ মিটার প্রশস্ত।

China

তবে নতুন রণতরীটি ২০২০ সালের আগে পুরোপুরি সেবা দিতে পারবে না। সঠিকভাবে কাজ করার জন্য রণতরীটিকে বেশ কিছু পরীক্ষা অতিক্রম করতে হবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাকযুদ্ধ শুরু হয়েছে। এক পক্ষ অপর পক্ষকে ক্রমাগত হুশিয়ারি দিচ্ছে। এমন পরিস্থিতিতে চীনের রণতরী সাগরে ভাসানোর ঘটনা নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

china

নতুন রণতরীর বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে। এসব ছবিতে দেখা গেছে রণতরীতে একটি স্কি জাম্প এবং কোনাচে ফ্লাইট ডেক রয়েছে। রণতরীটি এমনভাবে তৈরি হয়েছে যে, এতে ২৮ থেকে ৩৬টি বিমান নামানোর ব্যবস্থা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের