,

বিজেপির বিজয়রথ অব্যাহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তরপ্রদেশ জয়ের পর দিল্লি পুরসভার দখল নিতে চায় ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ২৩ এপ্রিল দিল্লির তিনটি পুরসভার (উত্তর, পূর্ব, দক্ষিণ) মোট ২৭২টি আসনের মধ্যে ২৭০টি আসনে ভোট হয় (উত্তর ও পূর্ব দিল্লির একটি করে আসন বাদে)।

বুধবার সকাল থেকে শুরু হয় ভোট গণনা। এখনও পর্যন্ত ১৭৯টি আসনে এগিয়ে রয়েছে গেরুয়া শিবির। ৪২টি আসনে এগিয়ে রয়েছে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি (আপ) এবং কংগ্রেস এগিয়ে রয়েছে ৩৫টি আসনে।

ত্রিমুখী এই নির্বাচনে প্রথম থেকেই ফেভারিট ছিল বিজেপি। বুথ ফেরত জরিপেও বিজেপির জয়ের দিকে পাল্লা ভারী ছিল। এবার জয় পেলে এনিয়ে টানা তিনবার দিল্লি পুরসভায় ক্ষমতা দখল করবে মোদি-অমিত শাহের দল।

এদিন সকালে বিভিন্ন আসনে দলের এগিয়ে থাকার খবর আসতেই বিজেপির কর্মী-সমর্থকরা উৎসবে মেতে ওঠেন। মিষ্টি খাওয়ার পাশাপাশি আতশবাজি পোড়ানো, রঙ খেলা কোনকিছুই বাদ যায় নি। অন্যদিকে হতাশা গ্রাস করে কংগ্রেস ও আপ শিবিরে। দলের পার্টি অফিসেও সেভাবে ভিড় ছিল না কংগ্রেস বা আপ কর্মীদের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে