,

মুমিনুলের দুর্দান্ত সেঞ্চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : টস হেরে আগে ব্যাট করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়েছেন মুমিনুল হক। আজ বুধবার ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের খেলায় এ সেঞ্চুরি তুলে নেন তিনি।

এর আগে বৃষ্টির কারণে সময় পিছিয়ে সাভারের বিকেএসপিএর ৩ নম্বর মাঠে শুরু হয় গাজী গ্রুপ ক্রিকেটার্স ও প্রাইম দোলেশ্বরের এই ম্যাচ। এতে টস হেরে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি গাজী গ্রুপের। দলীয় ৯ রানেই দুই ওপেনারকে হারিয়ে ধাক্কা খায় দলটি। তবে শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে টেনে তুলেন মুমিনুল হক ও নাসির হোসেন। তারা দুজনে ১৫৩ রানের জুটি গড়ে তোলেন। ব্যক্তিগত ৬৪ রানে আরাফাত সানীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে নাসির ফিরে গেলে জুটি ভাঙে তাদের।

এরপর দায়িত্বশীল ব্যাটিয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যান মুমিনুল। শেষপর্যন্ত ৮৯ বল মোকাবেলা করে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। সেঞ্চুরি হাঁকানোর পথে ২টি ছক্কা ও ১৩টি চারের মার মারেন তিনি। তার সেঞ্চুরিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের