,

চাঁপাইনবাবগঞ্জে ১৪৪ ধারা জারি, অবরুদ্ধ জঙ্গি আবুসহ স্ত্রী সন্তান

news-image

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জের মোবারকপুরে একটি জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশের কউন্টার টেরোরিজম ইউনিট ও র‌্যাব। পুলিশ জানিয়েছে, ঘিরে রাখা বাড়িটির ভেতরে জঙ্গি মোহাম্মদ আবু ও তার স্ত্রী সন্তানসহ ৪ জনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এছাড়া আশেপাশের কয়েকটি এলাকাতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
এর আগে আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে স্থানীয় পুলিশের সহায়তায় পুলিশের কাউন্টার টেরোজিম ইউনিট ওই বাড়ি ঘিরে রাখে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘিরে রাখা বাড়ির ভেতর থেকে বিস্ফোরক ও গুলি ছুঁড়ে জঙ্গিরা। আপাতত অভিযান বন্ধ রয়েছে। বিশেষ অভিযানে যোগ দিতে ঢাকা থেকে বিশেষ টিম সোয়াট ও বোমা ডিস্পোজাল ইউনিট চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার ও শিবগঞ্জ থানার ওসি মারাফত জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়িটি সকাল থেকে ঘিরে রাখে। অভিযান শুরু করতে গেলে ওই বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। যদিও জঙ্গিরা কী ধরণের বিস্ফোরক ব্যবহার করেছে এবং কত রাউন্ড গুলি চালিয়েছে এ ব্যাপারে কিছুই নিশ্চিত করতে পারেনি কর্মকর্তারা। জেলার ত্রিমোহনী ও শিবনগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। তারা জানিয়েছেন, আপাতত গোলাগুলি বন্ধ। বাড়ির ভেতরে জঙ্গি মোহাম্মদ আবু ও তার স্ত্রী সন্তানসহ ৪ জঙ্গির অবস্থান করছে। এরইমধ্যে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত অভিযান এখনো শুরু হয়নি। ঢাকা থেকে বিশেষ দল পৌঁছালে চূড়ান্ত অভিযান শুরু হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের