,

রোনালদো-সুয়ারেজদের চেয়েও এগিয়ে কস্তা!

news-image

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার নিজেদের সর্বশেষ ম্যাচটাতেই ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে হোঁচট খেয়েছিল চেলসি। তবে ঘুরে দাঁড়াতেও সময় নেয়নি আন্তোনিও কন্তের দল। স্টামফোর্ড ব্রিজে ডিয়েগো কস্তার জোড়া গোলে কাল সাউদাম্পটনকে হারাল ৪-২ ব্যবধানে। চেলসির বাকি দুটি গোল এডেন হ্যাজার্ড আর গ্যারি কাহিলের। এ জয়ে প্রিমিয়ার লিগের শিরোপার পথে আরও এগিয়ে গেল চেলসি।

জোড়া গোলে কস্তা পেরিয়ে গেছেন প্রিমিয়ার লিগে ৫০ গোলের মাইলফলকও। প্রিমিয়ার লিগে খেলা ক্রিস্টিয়ানো রোনালদো, লুইস সুয়ারেজ, দিদিয়ের দ্রগবা ও কার্লোস তেভেজদের মতো তারকাদের চেয়ে কম ম্যাচ খেলে এ মাইলফলক ছুঁলেন কস্তা।

প্রিমিয়ার লিগে এখন ৮৫ ম্যাচে ৫১ গোল ব্রাজিল বংশোদ্ভূত এই স্প্যানিশ স্ট্রাইকারের। ৫০ গোল করতে সুয়ারেজের লেগেছিল তাঁর চেয়ে এক ম্যাচ বেশি। রোনালদো, তেভেজ, ইয়ান রাইট, দ্রগবাদের তো লেগেছিল আরও বেশি ম্যাচ।

লিগে পাঁচ ম্যাচ পর গোল পেলেন কস্তা। দলের স্ট্রাইকারকে ছন্দে ফিরতে দেখে উচ্ছ্বসিত চেলসি কোচ কন্তেও, ‘স্ট্রাইকাররা গোল করবে এটাই তো স্বাভাবিক। গোলই তাদের জীবন। মাঝে ওর একটা বাজে সময় গেছে। তবে আমি তাকে নিয়ে সব সময় খুব আশাবাদী, খুশি।’

এ জয়ের পর ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট চেলসির। ৩২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় দুই নম্বরে। চেলসি তাই বাকি পাঁচ ম্যাচের চারটিতে জিতলেই পেয়ে যাবে শিরোপা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের