,

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে জখম

news-image

 

চুয়াডাঙ্গায় ছাত্রলীগের তিন কর্মীকে কুপিয়ে মারাক্তক জখম করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের কবরী রোড সড়কে এই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই জনকে আশাঙ্কাজনক অবস্থায় রাতেই চুয়াডাঙ্গা থেকে রাজশাহী রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিজেদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার রাতে শহরের কবরী রোড সড়কে ছাত্রলীগের বেশ কয়েকজন কর্মী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় তাদের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাক্তক জখম করা হয় ছাত্রলীগ কর্মী রাসেল (২৮), রিগান (২৫) ও ইমরান (২৬) নামে তিন জনকে।

পরে স্থানীয়রা মারাক্তক জখম অবস্থায় তিন জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় রিগান ও ইমরানকে রাজশাহী রেফার্ড করা হয়। ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ তোজাম্মেল হক জানান, নিজেদের মধ্যে কোন্দলের কারণেই এই হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ হামলায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের