বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অল্পদিনে মাঠ দখলে চায় বিএনপি : কাজ করছে ৪শ নেতা

news-image

নির্বাচনের প্রস্তুতির লক্ষ্য নিয়ে নড়েচড়ে বসেছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। নির্বাচনী কৌশলের বহিঃপ্রকাশ ঘটাতে ইতিমধ্যেই নানা কর্মসূচি হাতে নিয়েছে দলটি। লক্ষ্য, অল্পদিনে রাজনৈতিক মাঠ দলখ। আর তারই ধারাবাহিকতায় মাঠে কাজ করছে প্রায় ৪শ নেতা।
এই মাঠ দখলের আন্দোলনের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও থাকছে। মাত্র ১৫ দিনের সময় বেধে দিয়ে মাঠে নামিয়েছেন দলের চার শতাধিক নেতাকে। এদের মাধ্যমেই দেশের ৭৫টি সাংগঠনিক জেলায় দলের হাল-হকিকত জানতে চান তিনি। এরপর কর্মকৌশল নিয়ে মাঠে নামবেন বিএনপি প্রধান।
দলের নীতি নির্ধারক ও সিনিয়র একাধিক নেতার সাথে আলাপ করে এমন তথ্য জানা গেছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার গণমাধ্যমে জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচন এবং আন্দোলনের বিষয়টি মাথায় রেখেই বিএনপি সারা দেশে সাংগঠনিক সফর শুরু করছে।
এদিকে বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত নতুন-পুরোনো মামলাসহ পরোয়ানা নিয়ে পাল্টা মাঠে নেমেছে আইন-শৃঙ্খলা বাহিনী। গণগ্রেপ্তার শুরু করেছে। ইতোমধ্যে সারা দেশে সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও কারাগারে প্রেরণ করা হয়েছে। সর্বশেষ মঙ্গলবার মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই একটি মামলায় নিন্ম আদালতে জামিনের আবেদন করলে না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দেশের অন্তত ২০ জেলায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে বিএনপির দাবি।
দলীয় সূত্রমতে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতোমধ্যে দলের সুস্থ ও কর্মোদ্দম ৫১ সিনিয়র নেতার নেতৃত্বে ৫১টি টিম গঠন করেছেন। টিম লিডারদের মধ্যে অনেকেই মাঠে। বাকিরাও যাচ্ছে। তারা প্রতিটি জেলায় কর্মীসভা করবেন, কেন্দ্রে দিকনির্দেশনা দেবেন। উন্মুক্ত স্থানে সভা-সমাবেশে বাধাগ্রস্ত হলে নেতার বাসা-বাড়িতেই বৈঠক করবেন। এসব সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের অবস্থান, দলের ঐক্য, জোটের ঐক্য, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিতে কথা বলবেন। একই সাথে সরকারের নেতিবাচক কর্মকান্ড সম্পর্কে মানুষকে সচেতন করতে বিলি করা হবে লিফলেট ও পোস্টার। আগামী ৭ মের মধ্যে এই ঝটিকা সফর শেষ করে দলীয় প্রধানের কাছে তথ্য-উপাত্ত উপস্থাপন করবেন।
মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ৫১ দলের নেতৃবৃন্দ বৈঠকে এর কর্মকৌশল নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ৫১টি দল সারাদেশের বিভিন্ন জেলায় যাবেন এবং সেখনে আমাদের নেতাকর্মীদের সাথে মিলিত হবেন আনুষ্ঠানিকভাবে ও অনানুষ্ঠানিকভাবে। তারা দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। আন্দোলন, নির্বাচনসহ সকল বিষয় সেখানে আলোচনা হবে। আমরা আশা করছি, এই সফরে আমাদের দলের শক্তি আরো বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতের কাযর্ক্রমের জন্য নেতাকর্মীরা উজ্জীবিত হবে। বিএনপি মহাসচিব জানান, পক্ষকালব্যাপী এই কর্মসূচি শুরু হয়েছে ২২ এপ্রিল, শেষ হবে ৭ মে।
একাধিক নেতার সাথে আলাপ করে জানা গেছে, মাঠ পর্যায়ের সংগঠনের বর্তমান অবস্থা, আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি ও করণীয় বিষয়গুলো নিয়ে মাঠ নেতাদের সাথে টিম প্রধানরা ঘরোয়া আলোচনা করবেন। যেখানে যেখানে কমিটি নিয়ে বিরোধী ও গ্রুপিং আছে সে সম্পর্কেও অবহিত হবেন নেতৃবৃন্দ।

সূত্র : আরটিএনএন

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু