বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবা‌রো বেড়েছে পেঁয়াজের দাম

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাঁচাবাজারে আবা‌রো পেয়া‌জের দাম বে‌ড়ে‌ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ থেকে ৭ টাকা পর্যন্ত বেড়েছে। এছাড়া দাম বেড়েছে সব‌জিগু‌লোর। দাম বাড়ার তালিকায় আরও রয়েছে রসুন।

২৫ এপ্রিল মঙ্গলবার রাজধানীর কাওরানবাজার, মিরপুর ১নং বাজারসহ কয়েকটি বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে পিয়া‌জ ও সবজির দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, বাজারে চাহিদামতো পিয়াজ ও সবজির সরবরাহ নেই। তাই দাম বেশি। মৌসুম পরিবর্তনের কারণে প্রতি বছর এ সময়টা সবজির উৎপাদন কিছুটা কম হয় বলে তারা জানান।

মঙ্গলবার বাজারে মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৩০থেকে ৩৫ টাকা, আমদানিকৃত পেঁয়াজ ২২ থেকে ২৬ টাকা, দেশি রসুন ১০০ থেকে ১২০ টাকা ও আমদানিকৃত রসুন ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়। কিন্তু গত সপ্তাহে মানভেদে প্রতি কেজি দেশি পেঁয়াজ ২৫ থেকে ২৮ টাকা, আমদানিকৃত পেঁয়াজ ২০ থেকে ২২ টাকা, দেশি রসুন ৮০ থেকে ৯০ টাকা ও আমদানিকৃত রসুন ১৭০ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হয়।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ ( টিসিবি)’র হিসেবে এক মাসের ব্যবধানে পেঁয়াজের দাম ১২ দশমিক ৫০ শতাংশ ও রসুনের দাম ৭ দশমিক ১৪ শতাংশ বেড়েছে।

এছাড়া বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে মানভেদে প্রতি কেজি বেগুন ৫০ থেকে ৫৫ টাকা, ঢেঁড়স ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা, চিচিঙ্গা ও করল্লা ৫০ থেকে ৬০ টাকা, কাকরোল ৫০ থেকে ৫৫ টাকা, শিম ৫০ থেকে ৫৫ টাকা, পটল ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হয়। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে। এছাড়া প্রতি কেজি টমেটো ৩০ থেকে ৩৫ টাকা, শশা ৪০ টাকা, কাঁচা মরিচ ৪০ টাকা, আলু ২০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। ফুলকপি ও বাঁধাকপি আকারভেদে ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মিরপুর ১ নং বাজারের পিয়াজ বিক্রেতা হাসান বলেন, আড়তে পিয়া‌জের দাম বাড়ার কার‌ণে আমা‌দের বেশী দা‌মে বিক্রয় কর‌তে হ‌চ্ছে। সবজি বি‌ক্রেতা র‌ফিকুল ব‌লেন, পাইকারি বাজারে গিয়ে চাহিদামতো সবজি পাচ্ছি না আড়তে দাম বেশি। তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছি। এছাড়া সবজির মানও খুব বেশি ভালো না। দাম বাড়ার এটাও একটা কারণ বলে তিনি জানান।

মঙ্গলবার বাজারে বিভিন্ন ধরনের মাছের মধ্যে প্রতি কেজি রুই, কাতল ২৫০ থেকে ৪০০ টাকা, তেলাপিয়া ১৩০ থেকে ১৮০ টাকা, পাঙ্গাস ১২০ থেকে ১৮০ টাকা, সরপুঁটি ২৮০ থেকে ৪০০ টাকা, চাষের কৈ ১৬০ থেকে ২৫০ টাকা, মাগুর ৫৫০ থেকে ৭৫০ টাকা, চিংড়ি ৪০০ থেকে ৮০০ কেজি দরে বিক্রি হয়। মাংসের মধ্যে প্রতি কেজি গরু ৪৮০ টাকা, খাসি ৭২০ থেকে ৭৫০ টাকা, দেশি মুরগী ৩৫০ থেকে ৩৮০ টাকা, ব্রয়লার ১৪৫ থেকে ১৫৫ টাকা দরে বিক্রি হয়। এছাড়া ফার্মের লাল ডিমের হালি ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হয়।

এ জাতীয় আরও খবর